নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা- সকাল হতেই রাস্তার পাশে বোমা! ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বারুইপুরের টাঙ্গারবেড়িয়া এলাকায়। কালা বুরু–ঘুটিয়ারি শরীফ রোড সংলগ্ন এলাকায় বোমাটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েন পথচলতি মানুষ থেকে স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে , বুধবার সকালে টাঙ্গারবেড়িয়ার ৮৩ নম্বর বুথ সংলগ্ন রাস্তার পাশে একটি বোমা পড়ে থাকতে দেখতে পান এলাকার বাসিন্দারা। বিষয়টি নজরে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় বারুইপুর থানায়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ। রাস্তার পাশ থেকে বোমাটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। তবে বোমাটি কী ধরনের, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পর এলাকায় সাময়িক আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা দেবী মন্ডল জানান, 'আমরা যাতায়াত করার সময় সকালে বোমাটা দেখি, প্রথমে ভেবেছিলাম নারকেল, কোনও দিন বোমা দেখিনি। তারপর সবাই বলে ওটা বোমা। সেই শুনেই আমারা সবাই আতঙ্কিত হয়ে পরি। এখান দিয়ে পাড়ার সকলে যাতায়াত করেন, বাচ্চারা খেলে। কিছু একটা অঘটন হলে কি হত। এটা যেই করুক তার যেন উপযুক্ত শাস্তি হয়।'
রাস্তার পাশে বোমাটি কে বা কারা রেখে গেল, কেনই বা সেখানে রাখা হয়েছিল, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। কোনও অপরাধমূলক ঘটনার সঙ্গে এর যোগ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ ।
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের