নিজস্ব প্রতিনিধি, পাটনা – মরার ওপর খাঁড়ার ঘা। একদিকে বিহারে বিধানসভা নির্বাচনে চরম ভরাডুবি। অন্যদিকে পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের কন্যা রোহিণী আচার্য। এরপর আবার বিহারের বাড়ি ছাড়লেন লালুর আরও ৩ কন্যা। এরপরই লালুর পরিবারকে ‘নারী বিরোধী’ বলে তোপ দেগেছে বিজেপি।
সূত্রের খবর, রবিবার সন্তানদের সঙ্গে নিয়ে পাটনার বাড়ি ছেড়েছেন লালুর ৩ কন্যা রাজলক্ষ্মী, রাগিনী ও চান্দা। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিযোগ তুলে রোহিণী লিখেছেন, “আমি আমার আত্মসম্মানের সঙ্গে আপস করিনি। সত্যকে বিসর্জন দিইনি। তাই আমাকে অপমান সহ্য করতে হয়েছে। বাধ্য হয়ে তাঁর ক্রন্দনরত বাবা-মা এবং বোনেদের ছেড়ে চলে এসেছে এক অসহায় মেয়ে। আমাকে অনাথ করে দেওয়া হয়েছে। কোনও পরিবারে যেন আমার মতো কন্যা-বোন না থাকে।“
তোপ দেগে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর বক্তব্য, “নিজের জীবনের পরোয়া না করে তাঁর বাবা লালুকে নিজের কিডনি দান করেছিলেন রোহিণী আচার্য, যাতে আরও কিছুদিন বাঁচেন তিনি। কিন্তু তাঁর মেয়ে রোহিণীর সম্মানের চেয়ে ছেলে তেজস্বী যাদবকে বেশি প্রাধান্য দিয়েছেন লালু। রোহিণী প্রকাশ্যে জানিয়েছেন, তাঁর পরিবার তাঁকে জুতো দিয়ে মারধর করা চেষ্টা করে। এটাই আসল চেহারা লালুর পরিবারের। ওদের কাছ থেকে নারীদের প্রতি সম্মান আশা করা যায় না।“
হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে দুর্ঘটনা, হাসপাতালে মৃত্যু ২৪ বছরের ছাত্রের
অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধিতে উচ্ছ্বাস, দেশবাসীকে স্বদেশি পণ্য ব্যবহারের বার্তা প্রধানমন্ত্রীর
বাস থামল কাশ্মীরে গেটের কাছে, ২৪ ঘণ্টার মধ্যেই ধরা পড়ল অভিযুক্তরা
১.৪৫ কোটি ভোটারের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশের নাম নেই নতুন তালিকায়
শনিবারের কর্মসূচি ঘিরে মামলা, আপাতত কোনও নিষেধাজ্ঞা নয়
নিট আন্দোলন থেকে ককরোচের পথচলা, নেতৃত্বের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন সমাজকর্মী
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের