নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দোলের সকালেই রাজনৈতিক বার্তা। ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে হাজির হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রঙের উৎসবকে সামনে রেখে কর্মী-সমর্থকদের সঙ্গে দোল উদযাপন করলেন তিনি। তবে উৎসবের আবহেও তার বক্তব্য ঘিরে চড়ল রাজনৈতিক পারদ।
মঙ্গলবার সকালে ভবানীপুরে পৌঁছে শুভেন্দু বলেন, 'নাস্তিকতা নিপাত যাক। সেকুলারিজম নিপাত যাক। হিন্দুরা যাতে পশ্চিমবঙ্গে সুরক্ষিত থাকে, সেই প্রার্থনা করব।' উপস্থিত কর্মী-সমর্থকদের সঙ্গে দোলের শুভেচ্ছা বিনিময় করার পাশাপাশি তিনি গান ধরেন ‘গোরা গোরা গৌরাঙ্গ’ এবং স্লোগান তোলেন, 'হিন্দু-হিন্দু ভাই-ভাই।' এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। কারণ, সম্প্রতি একাধিকবার ভবানীপুরে দেখা গিয়েছে তাকে।
দোলযাত্রা পালন করার পাশপাশি রাজনৈতিক বার্তাও দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ' হিন্দুদের জাগরণ হোক। পশ্চিমবঙ্গের হিন্দুরা যাতে সুরক্ষিত থাকে সেই প্রার্থনা করি। পশ্চিমবঙ্গে কোন ধর্মনিরপেক্ষতা চলবে না। দেশের নাম হিন্দুস্থান এখানে হিন্দুরা রাজত্ব করবে।' মুখ্যমন্ত্রীর কেন্দ্রে শুভেন্দুর উপস্থিতি ক্রমশ রাজনৈতিক উত্তাপ বাড়াচ্ছে।
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের