নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পশ্চিমবঙ্গের চা-বস্ত্রশিল্পকে নতুন গতি দিতে উদ্যোগী কেন্দ্র ও রাজ্য। টেক্সটাইল কনক্লেভের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে তার বৈঠকে বাংলার এই দুই ঐতিহ্যবাহী শিল্পের উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি চলতি মাসের শেষেই রাজ্য সফরে এসে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন নির্মলা সীতারমণ বলেও ঘোষণা করেন তিনি।
বৃহস্পতিবার কলকাতা টেক্সটাইল কনক্লেভের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, কয়েকদিন আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে তার ফলপ্রসূ বৈঠক হয়েছে। সেই বৈঠকে বাংলার চা শিল্প, চা শ্রমিকদের উন্নয়ন এবং রাজ্যের ঐতিহ্যবাহী বস্ত্রশিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। প্রয়োজনীয় সহায়তায় কেন্দ্র সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাসও পাওয়া গেছে বলে জানান তিনি।
মুখ্যমন্ত্রী জানান, আগামী ২৪ থেকে ২৮ আগস্টের মধ্যে নির্মলা সীতারমণ পশ্চিমবঙ্গ সফরে আসবেন। সেই সময় নদীয়ার ফুলিয়া, শান্তিপুর-সহ বিভিন্ন এলাকার তাত ও বস্ত্রশিল্পের প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠকের ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে শিল্পের সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নের রূপরেখা নিয়ে সরাসরি আলোচনা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। শিল্পবান্ধব পরিবেশ তৈরিতে রাজ্য সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, টেক্সটাইল শিল্পের বিকাশে প্রয়োজন হলে বিদ্যমান আইন সংশোধন করতেও সরকার প্রস্তুত। লাইসেন্স প্রক্রিয়া আরও সহজ করা, শিল্প স্থাপনের সুবিধা বৃদ্ধি এবং প্রশাসনিক জটিলতা কমানোর দিকেও নজর দেওয়া হচ্ছে।
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের