নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - রাজ্যজুড়ে নির্বাচনের দামামা বেজে গেছে। হাইভোল্টেজ রবিবারে বিজেপির পাশাপাশি নির্বাচনী প্রচারের ময়দানে নেমে পড়েছে শাসক শিবির। খণ্ডঘোষ থেকে রবিবার প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিনের প্রথম সভা থেকেই কেন্দ্রীয় সরকারকে কড়া আক্রমণ শানিয়ে চাকরি ইস্যুকে সামনে তুলে ধরলেন তৃণমূল নেত্রী।
রবিবার খণ্ডঘোষের সভা দিয়ে দিনের প্রচারসূচি শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি বাঁকুড়ার ওন্দা ও ছাতনায় সভা করার কথা রয়েছে, এরপর দিনের শেষ সভা করবেন আসানসোলে। উল্লেখযোগ্যভাবে, শনিবার এই ওন্দা ও ছাতনা কেন্দ্রেই সভা করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি। আর সেই একই জায়গায় মমতার সভা রাজনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
রবিবার সেই একই মঞ্চে দাঁড়িয়ে পাল্টা আক্রমণে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে চাকরি ইস্যুতে কেন্দ্রকে নিশানা করে তিনি বলেন, 'বলছে এখানে নাকি চাকরি হয় না? তোমাদের ডিফেন্সে কজন নিয়েছ? রেলে গ্যাংম্যান পর্যন্ত নেই, একটাও শূন্যপদ পূরণ করোনি। বছরে ২ কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলে, একটাও দিতে পারোনি।'
এর পাল্টা হিসেবে রাজ্যের সাফল্যের খতিয়ান তুলে ধরে তিনি দাবি করেন, 'বাংলায় আমরা ২ কোটি মানুষের কর্মসংস্থান করেছি এবং বেকারত্ব ৪০ শতাংশ কমিয়েছি।' এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ
আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি
অশালীন আচরণের অভিযোগে গ্রেফতার চালক
মায়াপুর-সহ বিভিন্ন জায়গায় ঘুরেও মেলেনি মেয়ের সন্ধান
সংসার সামলাতে ডেলিভারির কাজ করছেন সুপ্রীতি
বিহারের বাসিন্দা ২১ বছরের অভিষেকের দেহ উদ্ধার
১৩ থেকে ১৫ বছরের ৫ বন্ধুর হদিশ নেই
ইটভাটা-মাটি কাটা বন্ধ , কৃষি সহ নির্মাণকাজেও ভাটা
কি বার্তা দেন সেদিকেই নজর
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের