নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের আবাসন প্রকল্পে বড় পরিবর্তনের ঘোষণা করল বিজেপি সরকার। ‘বাংলার বাড়ি’ প্রকল্পের নাম বদলে এবার রাখা হল ‘পশ্চিমবঙ্গ আবাস’। একইসঙ্গে যোগ্য উপভোক্তাদের জন্য দ্বিতীয় কিস্তির অর্থ বিতরণও শুরু করেছে রাজ্য সরকার। নবান্নে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করে প্রকল্পে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে সুবিধা দেওয়ার বার্তা দিল সরকার।
বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানান, পূর্বতন সরকারের আমলে ‘বাংলার বাড়ি’ নামে পরিচিত আবাসন প্রকল্পের নাম পরিবর্তন করে ‘পশ্চিমবঙ্গ আবাস’ রাখা হয়েছে। তিনি জানান, এদিন থেকেই দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। সরকারের দাবি, প্রায় ১৮ লক্ষ উপভোক্তা এই অর্থ পাবেন, যাতে অসমাপ্ত বাড়ি নির্মাণের কাজ দ্রুত শেষ করা সম্ভব হয়।
সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, কেন্দ্রীয় আবাসন প্রকল্পের নাম নিয়ে অতীতে আপত্তি থাকলেও এখন রাজ্যে দেশের অন্যান্য অংশের মতোই একই লক্ষ্য নিয়ে প্রকল্প বাস্তবায়ন করা হবে। তার বক্তব্য, প্রকল্পের সুবিধা দিতে কোনও রাজনৈতিক পরিচয় বা ধর্ম বিবেচনা করা হবে না। তিনি স্পষ্ট জানান, 'যোগ্যরা সবাই সুবিধা পাবেন। উপভোক্তাদের রং দেখব না, ধর্ম দেখব না।' একইসঙ্গে সরকার দাবি করেছে, পূর্ববর্তী তালিকায় অন্তর্ভুক্ত প্রায় ৩০ লক্ষ আবেদনকারীর মধ্যে প্রায় সাড়ে ১২ লক্ষ নাম যাচাইয়ে অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে। সেই তালিকা সংশোধনের পরই যোগ্য উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির অর্থ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের