নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বিধানসভা ভোটের দামামা বেজে উঠেছে। শাসক বিরোধী তরজা এখন তুঙ্গে। প্রার্থী তালিকা ঘোষণা হতেই ময়দানে নেমে পড়েছে সিপিআইএম , তৃণমূল , বিজেপি। সোমবার বামফ্রন্ট তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। যেখানে শান্তিপুর থেকে নির্বাচিত হয়েছেন সৌমেন মাহাতো। ইতিমধ্যেই ভোটের ময়দানে নেমে পড়েছেন তিনি।

প্রার্থী ঘোষণা হওয়ার দ্বিতীয় দিনে নিজের হাতে দেওয়াল লিখে প্রচার শুরু করলেন শান্তিপুরের সিপিআইএম প্রার্থী সৌমেন মাহাতো। গত উপনির্বাচনে শান্তিপুরের সিপিআইএম প্রার্থী হয়েছিলেন তিনি। এবারও তার ওপরেই ভরসা রাখল দল। মঙ্গলবার সকাল থেকেই প্রচার শুরু করে দেন। শান্তিপুর গোভাগার মোড় এলাকায় প্রচারের আগেই নিজে হাতে দেওয়াল লিখলেন তিনি। পথ চলতি মানুষদের কাছে করজোড়ে সমর্থন করার অনুরোধ জানান।

সৌমেন মাহাতো বলেছেন , "শান্তিপুরের মানুষ নিজেদের দাবি হারিয়েছেন। অনেককিছু থেকে বঞ্চিত হয়েছেন। তাঁতশিল্পকে বাঁচাতে হবে। কর্মসংস্থান করতে হবে। শান্তিপুরের গঙ্গার ব্রিজ হয়নি। কোটি কোটি টাকা নয়ছয় হয়েছে। এইভাবে মানুষ দিনের পর দিন বঞ্চিত হচ্ছে। তাই শান্তিপুরের মানুষকে বাঁচাতে হবে।"
তিনি আরও বলেন , "অসহায় মানুষের জন্য বামফ্রন্ট সরকার লড়াই করেছে। উন্নয়ন করেছে। কিন্তু তৃণমূল সরকার উন্নয়নে নামে শুধুই লুট করেছে। কোটি কোটি টাকা লুটে মানুষদের বঞ্চিত করেছে। কোনো সোনার বাংলা হয়নি। বরং বাংলা শ্মশানে পরিণত হয়েছে। এইসবকিছুর প্রতিবাদ জানিয়ে আমরা ভোটের লড়াইয়ে নামব। দুর্নীতির সরকারকে সরাতে হবে। বামফ্রন্ট আসলে শান্তিপুরের মানুষ নতুন জীবন ফিরে পাবে।"
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি, পুলিশের তৎপরতায় খুশি সাধারণ মানুষ
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের