নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - বাড়ির সামনে মোটরবাইক রাখা নিয়ে প্রতিবাদ করায় এক বিজেপি সমর্থককে লোহার রড দিয়ে মারধরের অভিযোগ উঠলো দুর্গাপুরে। গুরুতর জখম অবস্থায় সচিদানন্দ যাদব নামে ওই ব্যক্তিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় তৃণমূল নেতার ২ ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে , দুর্গাপুরের নিউটাউনশিপ থানার খয়রাশোল এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। কয়েক দিন আগে সচিদানন্দ যাদবের বাড়ির সামনে মোটরবাইক রেখে যান তৃণমূল নেতার ২ ছেলে অনির্বাণ শ্যাম ও অর্ণব শ্যাম। বাড়ির সামনে বাইক রাখার প্রতিবাদ করেছিলেন সচিদানন্দ। এরপরই তাকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। ঘটনায় গুরুতর আহত হন তিনি। আক্রান্তের পরিবারের দাবি, অভিযুক্ত ২ জন সিভিক ভলান্টিয়ার হিসেবে কাজ করেন। হামলার পর দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।
ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আক্রান্তের পরিবারের তরফে আসানসোল-দুর্গাপুর পুলিশের ডিসিপি ইস্টের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের আরও অভিযোগ, রাজনৈতিক কারণে আগে থেকেই তাদের ওপর বিভিন্ন চাপ সহ হয়রানি সৃষ্টি করা হত। পুরনো সেই আক্রোশ থেকেই হামলা হয়ে থাকতে পারে বলে দাবি তাদের। যদিও অভিযুক্ত তৃণমূল নেতার ২ ছেলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন দুর্গাপুর পূর্ব সহ পশ্চিমের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও লক্ষণ চন্দ্র ঘোড়ুই।
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের