নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - বাংলার রাজনীতিতে ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে ‘বাবরি মসজিদ’। নির্মাণকাজ শুরুর আগেই রাজনৈতিক আমন্ত্রণ ও পাল্টা বার্তায় উত্তপ্ত পরিস্থিতি। জনতা উন্নয়ন পার্টির কর্ণধার তথা তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর এবার প্রকাশ্যেই আমন্ত্রণ জানালেন ডেবরার তৃণমূল বিধায়ক ড. হুমায়ুন কবীরকে।
জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর জানিয়েছেন, আগামী ১১ ফেব্রুয়ারি প্রস্তাবিত বাবরি মসজিদের নির্মাণকাজ শুরু হচ্ছে। সেই কাজ নিজে এসে দেখার জন্যই তিনি গত বুধবার ফোন করে ডেবরার বিধায়ক ড. হুমায়ুন কবীরকে আমন্ত্রণ জানিয়েছেন। তার কথায়, 'ওকে অনুরোধ করেছি কাজ দেখে যাওয়ার জন্য। উনি জানিয়েছেন, সময় পেলে আসবেন।' অন্যদিকে, এই আমন্ত্রণ প্রসঙ্গে ডেবরার বিধায়ক ড. হুমায়ুন কবীর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, 'দেখা যাক। এখনও সময় আছে।'
উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর বেলডাঙায় প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাস করেন হুমায়ুন কবীর। সেই দিনেই তিনি ঘোষণা করেছিলেন, বাবরি ধ্বংসের দিনেই এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। মসজিদ নির্মাণের জন্য তিনি অনলাইনে এবং নগদ দুভাবেই অর্থ সাহায্যের আবেদন জানান এবং দানবাক্সের ব্যবস্থাও করেন।
এই ঘোষণার পর থেকেই তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের দূরত্ব বাড়তে থাকে। শেষ পর্যন্ত দল তাঁকে সাসপেন্ড করে। তার পরেই নিজস্ব রাজনৈতিক দল গঠনের ঘোষণা করেন হুমায়ুন কবীর। আসন্ন বিধানসভা নির্বাচনে একাধিক আসনে প্রার্থী দেওয়ার কথাও জানান তিনি। সেই সূত্রেই গঠিত হয় তার নতুন দল জনতা উন্নয়ন পার্টি।
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের