নিজস্ব প্রতিনিধি, পাটনা – গত বছর বিহারের বিধানসভা নির্বাচনে চরম ভরাডুবি হয়েছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের দলের। এবার শোনা যাচ্ছে, রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধানের পদ ছাড়তে চলেছেন লালুপ্রসাদ যাদব। দায়িত্ব নিতে চলেছেন লালু পুত্র তেজস্বী!
সূত্রের খবর, শারিরিক অসুস্থতার কারণে আরজেডির শীর্ষপদ থেকে সরে দাঁড়াতে পারেন দলের প্রধান লালু প্রসাদ যাদব। আরজেডির কার্যকরী সভাপতি নিযুক্ত করা হতে পারে তেজস্বী যাদবকে। আগামী ২৫ জানুয়ারি হতে চলেছে আরজেডি-র জাতীয় নির্বাহী কমিটির সভা। সেখানেই এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
উল্লেখ্য, দিল্লির বিশেষ আদালতের তরফে লালুপ্রসাদ যাদব, রাবড়ি দেবী, তেজস্বী, তেজপ্রতাপ যাদব, মিসা ভারতী সহ ৪৬ জনের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআইয়ের দেওয়া চার্জশিট গ্রহণ করে দিল্লির রাউস এভিনিউ কোর্টের বিচারক বিশাল গোঙ্গে বলেন, সিবিআইয়ের চার্জশিট থেকে স্পষ্ট লালুপ্রসাদ যাদবের গোটা পরিবার বেনিয়ম করেছে। ‘দুর্নীতির প্রতিষ্ঠান’ হিসাবে কাজ করেছে লালু পরিবার। এই মামলায় মোট ৯৮ জন অভিযুক্তের মধ্যে ৪৬ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন বিচারক।
অভিযোগ, ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত লালু রেলমন্ত্রী থাকাকালীন দুর্নীতি করেছিলেন। আইআরসিটিসি-র দুটি হোটেল, বিএনআর পুরি এবং বিএনআর রাঁচির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছিল সুজাতা হোটেল। সেই চুক্তি পাইয়ে দেওয়ার জন্য বেনামি সংস্থার মাধ্যমে বহুমূল্যের তিন একর জমি নিয়েছিলেন লালু। ২০১৭ সালে লালু যাদবের পরিবারের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই। সেই মামলাতেই এবার চার্জ গঠন করা হয়েছে।
হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে দুর্ঘটনা, হাসপাতালে মৃত্যু ২৪ বছরের ছাত্রের
অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধিতে উচ্ছ্বাস, দেশবাসীকে স্বদেশি পণ্য ব্যবহারের বার্তা প্রধানমন্ত্রীর
বাস থামল কাশ্মীরে গেটের কাছে, ২৪ ঘণ্টার মধ্যেই ধরা পড়ল অভিযুক্তরা
১.৪৫ কোটি ভোটারের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশের নাম নেই নতুন তালিকায়
শনিবারের কর্মসূচি ঘিরে মামলা, আপাতত কোনও নিষেধাজ্ঞা নয়
নিট আন্দোলন থেকে ককরোচের পথচলা, নেতৃত্বের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন সমাজকর্মী
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের