নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আনন্দপুরের বিধ্বংসী অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ। ঘটনাস্থলে যেতে চেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু প্রশাসনের জারি করা ১৬৩ ধারার নিষেধাজ্ঞায় আটকে গেল সেই কর্মসূচি। প্রশাসনের সিদ্ধান্তকে 'ভয় পাওয়ার ফল' বলে আক্রমণ শানিয়ে এবার সরাসরি হাইকোর্টের দ্বারস্থ হলেন।
আনন্দপুরের নাজিরাবাদ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পরিস্থিতি এখনও অতি সংবেদনশীল। সেই আবহেই বৃহস্পতিবার ঘটনাস্থলে যেতে চেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির পরিকল্পনা ছিল গড়িয়া শীতলমন্দির থেকে আনন্দপুরের অকুস্থল পর্যন্ত মিছিল করে যাওয়ার।
কিন্তু আগেভাগেই নরেন্দ্রপুর থানার অন্তর্গত নাজিরাবাদ এলাকায় প্রশাসন ১৬৩ ধারা জারি করে। পুলিশের নির্দেশ অনুযায়ী, ঘটনাস্থলের ১০০ মিটারের মধ্যে পাঁচজন বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। নরেন্দ্রপুর থানার আইসি-র আবেদনের ভিত্তিতে স্বতঃপ্রণোদিতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের তদন্ত চলাকালীন প্রমাণ লোপাট, উদ্ধারকাজে বাধা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতেই এই নিষেধাজ্ঞা। পাশাপাশি, এলাকায় উত্তেজনা ছড়ানোর আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না প্রশাসন।
তবে এই সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, ',১৬৩ ধারা জারির নামে বিজেপিকে আটকাতে চাইছে প্রশাসন। আসলে ওরা আমাদের ভয় পাচ্ছে। ঘটনাস্থলে গেলে প্রকৃত সত্য সামনে চলে আসবে বলেই তথ্য ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।' প্রশাসনের নির্দেশের বিরুদ্ধে আইনি লড়াইয়ের পথ বেছে নেন শুভেন্দু। বৃহস্পতিবার তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। মামলা দায়েরের অনুমতি চাওয়া হলে বিচারপতি শুভ্রা ঘোষ তা অনুমোদন করেন। ফলে এই ইস্যু এবার আইনি মোড় নিল।
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের