নিজস্ব প্রতিনিধি, টেক্সাস - স্ত্রী-সন্তানের সামনে এক ভারতীয় প্রৌঢ়ের মাথা কেটে খুন করে আমেরিকান যুবক। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত কোবোস মার্টিনেজকে। পুলিশি জেরায়, তাঁর দাবি, “আমার সঙ্গে সরাসরি কথা বলেনি, তাই রাগের মাথায় এই কাজ করেছি।“ অভিযুক্তের বিরুদ্ধে অভিবাসনের বৈধ কাগজপত্র নেই বলেও অভিযোগ উঠেছে।
উল্লেখ্য, ঘটনাটি ঘটেছে টেক্সাসের ডালাসে রাস্তার ধারের একটি ছোট হোটেলে। মৃতের নাম চন্দ্র নাগামাল্লাইয়াহ (৫০)। কর্নাটকের বাসিন্দা। তাঁর সঙ্গেই থাকেন তাঁর স্ত্রী এবং ১৮ বছর বয়সি পুত্র। ওয়াশিং মেশিন ব্যবহার করা নিয়ে এক আমেরিকান যুবকের সঙ্গে বিবাদ শুরু হয় চন্দ্র নাগামাল্লাইয়াহের। তখনই তাঁকে আচমকা ছুরি দিয়ে আমেরিকান যুবক আঘাত করে বলে অভিযোগ।
পর পর কয়েকবার ছুরি দিয়ে ভারতীয় প্রৌঢ়কে কোপায় অভিযুক্ত। ভারতীয় প্রৌঢ়ের মাথা কেটে নিয়ে ছিন্ন মুন্ডে লাথি মারার অভিযোগ উঠেছে। এরপর পার্কিং লট দিয়ে পালানোর সময় অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ। অভিযুক্ত ৩৭ বছরের ইয়োরডানিস কোবোস-মার্টিনেজ।
সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করে ভারতীয় দূতাবাসের তরফ থেকে জানানো হয়েছে, “চন্দ্র নাগামাল্লাইয়াহ-র দুর্ভাগ্যজনক মৃত্যুতে আমরা সমবেদনা জানাচ্ছি। চন্দ্র ভারতীয়। ডালাসে কর্মস্থলে তাঁকে নিষ্ঠুর ভাবে হত্যা করা হয়েছে। আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। সম্ভাব্য সকল সহযোগিতা করা হচ্ছে। এখন ডালাস পুলিশের হেফাজতে অভিযুক্ত। বিষয়টির দিকে আমরা নজর রাখছি।“
হিমবাহ ধসেই মহাপ্রলয়, ৫.২ মাত্রার কম্পনও হয়েছিল পার্বত্য এলাকায়
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে
অন্ধকারকে জয় করেছে এরিক
জলবায়ু পরিবর্তনের জেরেই হড়পা বান, রাষ্ট্রপুঞ্জের বিশেষ তহবিল থেকে সাহায্য চাইল কাঠমান্ডু
সঞ্চয়ের টাকা ভেসে যাওয়ায় অনিশ্চিত হয়েছিল চিকিৎসা, বিনামূল্যে কিডনি প্রতিস্থাপনের দায়িত্ব নিল হাসপাতাল
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এখনও ডাকেনি বাংলাদেশকে, তবু যোগ দেওয়ার আগ্রহে জোর আলোচনা
মৃতদেহ শনাক্তকরণে সমস্যা, মর্গে জায়গা নেই, বাড়ছে নিখোঁজদের পরিবারের উদ্বেগ
কলোরাডো নদীতে আচমকা জলস্ফীতি, ভেসে গেল পাথর-লোহার কাঠামো, ভাঙল ফুটব্রিজ
বিপর্যস্ত রাস্তায় একা দুই শিশু, সোশাল মিডিয়ায় ভিডিয়ো দেখে চোখে জল নেটিজেনদের
হিমবাহ ভেঙে নদীতে নেমেছিল জল, সঙ্গে মিশেছিল মাটি-পাথর, কী ভাবে তৈরি হল ভয়াবহ স্রোত, মিলল উত্তর
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের