নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – হরমুজ প্রণালী খোলা রাখতে বিভিন্ন দেশের কাছে সাহায্যের আর্জি জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর আর্জি প্রত্যাখ্যান করে দিয়েছে মিত্র দেশগুলি। যা নিয়ে বেশ অভিমান হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সোশ্যাল মিডিয়ায় মন খারাপের বার্তা দিয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেছেন, “আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী রয়েছে আমাদের। কাউকে লাগবে না আমাদের। আমি শুধু জানতে চেয়েছিলাম আমার প্রস্তাবে ওরা কী করবে। কারণ আমি বহুদিনই বলেছি, আমাদের প্রয়োজনে ওরা সবাই পাশে থাকবে না। বহুদিন ধরে এই দেশগুলিতে মার্কিন অনুদান পাঠানো হয়।“
উল্লেখ্য, সোমবার সংবাদমাধ্যমকে অস্ট্রেলিয়ার পরিবহণমন্ত্রী ক্যাথেরিন কিং জানিয়েছেন, “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগত জলপথ রক্ষায় অন্যান্য দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন। তবে আমরা হরমুজ প্রণালীতে কোনও জাহাজ পাঠাব না। আমরা জানি এটি কতটা অবিশ্বাস্যভাবে গুরুত্বপূর্ণ, তবে এটি এমন কিছু নয় যা আমাদের জিজ্ঞাসা করা হয়েছে বা আমরা অবদান রাখছি।"
এদিন সংসদে জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি জানান, “ইরানের বর্তমান পরিস্থিতিতে, আমরা এই মুহূর্তে সামুদ্রিক নিরাপত্তা অভিযান জারি করার কথা ভাবছি না।“ উল্লেখ্য, হরমুজ প্রণালী নিরাপদ এবং মুক্ত করতে অস্ট্রেলিয়া, চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রিটেনের মতো দেশের কাছে সাহায্য চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
হিমবাহ ধসেই মহাপ্রলয়, ৫.২ মাত্রার কম্পনও হয়েছিল পার্বত্য এলাকায়
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে
অন্ধকারকে জয় করেছে এরিক
জলবায়ু পরিবর্তনের জেরেই হড়পা বান, রাষ্ট্রপুঞ্জের বিশেষ তহবিল থেকে সাহায্য চাইল কাঠমান্ডু
সঞ্চয়ের টাকা ভেসে যাওয়ায় অনিশ্চিত হয়েছিল চিকিৎসা, বিনামূল্যে কিডনি প্রতিস্থাপনের দায়িত্ব নিল হাসপাতাল
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এখনও ডাকেনি বাংলাদেশকে, তবু যোগ দেওয়ার আগ্রহে জোর আলোচনা
মৃতদেহ শনাক্তকরণে সমস্যা, মর্গে জায়গা নেই, বাড়ছে নিখোঁজদের পরিবারের উদ্বেগ
কলোরাডো নদীতে আচমকা জলস্ফীতি, ভেসে গেল পাথর-লোহার কাঠামো, ভাঙল ফুটব্রিজ
বিপর্যস্ত রাস্তায় একা দুই শিশু, সোশাল মিডিয়ায় ভিডিয়ো দেখে চোখে জল নেটিজেনদের
হিমবাহ ভেঙে নদীতে নেমেছিল জল, সঙ্গে মিশেছিল মাটি-পাথর, কী ভাবে তৈরি হল ভয়াবহ স্রোত, মিলল উত্তর
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের