নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - দোরগোড়ায় বাংলার বিধানসভা নির্বাচন। আর নির্বাচনী প্রচারে তীব্র আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তালডাংরার সভা থেকে বিজেপি প্রার্থী শৌভিক পাত্রকে কড়া ভাষায় নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার বাঁকুড়া জেলার তালডাংরায় তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবুর সমর্থনে নির্বাচনী সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই বিজেপি প্রার্থীকে নিশানা করে অভিষেক বলেন, ' আমরা যেসব পচা মাল ফেলে দিই, বিজেপি তাদের মাথার উপর বসায়। এখানের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে আগে। একসময় আমাদের দলের ছাত্র সংগঠনে ছিল।'
পাশাপাশি, সভা থেকে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবুর জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসও প্রকাশ করেন অভিষেক। তার বক্তব্য, ' আমাদের প্রার্থী ফাল্গুনী সিংহবাবুর পরিচিতি সকলে জানেন। তার দক্ষতা মানুষের পাশে থাকার মানসিকতা সকলে দেখেছেন। তিনি ধাপে ধাপে সংগঠক থেকে ব্লক যুব তৃণমূল সভাপতি হয়েছেন। উপনির্বাচনে লড়ে প্রার্থীও হয়েছেন। এবার জয় শুধু সময়ের অপেক্ষা'
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের