নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - রাতের অন্ধকারে পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে মৃত্যু হল বাংলাদেশি পাচারকারীর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মাথাভাঙা ১ নম্বর ব্লকের শিকারপুর এলাকার নলঙ্গিবাড়ি সংলগ্ন অঞ্চলে। প্রশাসন, বিএসএফের উচ্চপদস্থ কর্তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন। নির্বাচনের আগে এমন পরিস্থিতি ঘিরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতোই বুধবার এলাকায় সীমান্ত বরাবর দায়িত্ব পালন করছিলেন বিএসএফ জওয়ানরা। হঠাৎ গভীর রাতে তাদের নজরে আসে প্রায় ২৫ জনের একটি দল অবৈধভাবে গবাদি পশু পারাপারের চেষ্টা করছে। সেই সময় বাহিনীর সদস্যরা বাধা দিলে দুষ্কৃতীরা তাদের ওপর চড়াও হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আত্মরক্ষার্থে গুলি চালানো হলে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থলেই গুরুতর জখম অবস্থায় পড়ে যান একজন। পরে তাকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে, নিহত ব্যক্তির নাম মহম্মদ আলি। তার বাড়ি বাংলাদেশের লালমনিরহাট জেলায় বলে শনাক্ত করা হয়েছে।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত এক জওয়ান জানান, 'সীমান্তের নিরাপত্তা বজায় রাখা আমাদের অগ্রাধিকার। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রুখতে এ ধরনের কড়া পদক্ষেপ নিয়মিত জারি থাকবে। কিছুদিন পরই নির্বাচন তাই নিরাপত্তা আরও জোরদার হয়েছে'।
দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি, পুলিশের তৎপরতায় খুশি সাধারণ মানুষ
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের