নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পরপর জোড়া বিপত্তির মুখে পড়ল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হেলিকপ্টার। কলকাতা বিমানবন্দরে দ্রুত যান্ত্রিক ত্রুটি সারিয়ে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দিলেও খারাপ আবহাওয়ার কারণে সেখানে নামতে পারল না চপার। শেষ পর্যন্ত কোলাঘাটে অবতরণ করে সেখান থেকে সড়কপথে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে মেদিনীপুরের উদ্দেশ্যে হেলিকপ্টারে রওনা দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কিন্তু ওড়ার ঠিক আগের মুহূর্তে চপারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় তৈরি হয় সাময়িক অনিশ্চয়তা। বিমানবন্দর চত্বরেই দ্রুত ত্রুটি মেরামতের কাজে হাত দেন টেকনিশিয়ানরা। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলে বেলা ১১টা ২১ মিনিট নাগাদ মেদিনীপুরের উদ্দেশ্যে উড়ে যায় হেলিকপ্টারটি। তবে ওড়ার সমস্যা মিটলেও গন্তব্যে পৌঁছে ফের বাধা হয়ে দাঁড়ায় আবহাওয়া।
মেদিনীপুর ও সংলগ্ন এলাকায় প্রবল বৃষ্টির জেরে দৃশ্যমানতা অনেকটাই কমে যায়। আকাশও ছিল ঘন মেঘে ঢাকা। ফলে মেদিনীপুরে হেলিকপ্টার অবতরণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। পরিস্থিতি পর্যালোচনার পর মেদিনীপুরে না নামিয়ে চপারটিকে কোলাঘাটে অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো কোলাঘাটে নেমে গাড়িতে ওঠেন মুখ্যমন্ত্রী। এরপর সড়কপথে মেদিনীপুরের দিকে রওনা দেন তিনি। মুখ্যমন্ত্রীর এদিনের সফরসূচিতে রয়েছে কেশপুরে ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়া। পাশাপাশি বাঁকুড়াতেও যাওয়ার কথা রয়েছে তার। সেখানে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের আওতাধীন সাত জেলার আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে।
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের