নিজস্ব প্রতিনিধি , হুগলী - শ্রাবণী মেলার উদ্বোধনে তারকেশ্বর থেকে ধর্মীয় পর্যটন ও তীর্থ উন্নয়নের বড় রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্দিরের মহন্তকে সাষ্টাঙ্গে প্রণাম থেকে শুরু করে তারকেশ্বর ধামকে আন্তর্জাতিক মানের তীর্থক্ষেত্রে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে পূর্বতন সরকারকে তীব্র আক্রমণ করে বাংলাজুড়ে ‘তীর্থক্ষেত্র সার্কিট’ গড়ার ঘোষণাও করলেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার শ্রাবণী মেলার উদ্বোধনে তারকেশ্বর মন্দিরে পৌঁছে পূজা-অর্চনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানের মঞ্চে মন্দিরের মহন্তকে সাষ্টাঙ্গে প্রণাম করে তিনি শ্রদ্ধা জানান। মুখ্যমন্ত্রীর এই উপস্থিতিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন মহন্ত। তার কথায়, 'শ্রাবণী মেলায় এর আগে কোনও মুখ্যমন্ত্রী আসেননি। শুভেন্দুবাবুই প্রথম এলেন।' অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, তারকেশ্বর ধামকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন আন্তর্জাতিক মানের তীর্থক্ষেত্র হিসেবে গড়ে তোলা হবে।
পুণ্যার্থীদের জন্য স্থায়ী সরকারি সেবা কেন্দ্র, স্বাস্থ্য পরিষেবা এবং বিভিন্ন দফতরের সমন্বয়ে উন্নত পরিকাঠামো তৈরির আশ্বাস দেন তিনি। পাশাপাশি শ্রাবণী মেলায় সুষ্ঠু পরিষেবা দেওয়ার জন্য সরকারি কর্মীদের ধন্যবাদ জানান। আগের তৃণমূল সরকারের বিরুদ্ধেও তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'পূর্বতন সরকার দীর্ঘদিন তারকেশ্বরকে অবহেলা করেছে এবং শুধুমাত্র তোষণের রাজনীতি করেছে।' ধর্মীয় পর্যটনকে গুরুত্ব দিয়ে রাজ্যের বিভিন্ন পবিত্র স্থানকে যুক্ত করে একটি তীর্থক্ষেত্র সার্কিট গড়ে তোলার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের