নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আবাসনের একটি ঘরের ভেতর থেকে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ। পর্ণশ্রী আবাসনের এই রহস্যজনক মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য বেহালায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আবাসনের বাকি পরিবারগুলির মধ্যে ভীষণই আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩ জনকে।
সূত্রের খবর , বৃদ্ধার নাম অনিতা ঘোষ। বয়স আনুমানিক ৬৫ বছর। পর্ণশ্রী থানার অন্তর্গত শক্তিসঙ্ঘ ক্লাবের পাশে একটি আবাসনের দোতলা থেকে ওই শিল্পীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। অনিতার স্বামী অরূপ ঘোষের বয়স ৭২। তিনি দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিওতে চাকরি করতেন। অসুস্থ স্বামীকে নিয়ে আবাসনে একাই থাকতেন সঙ্গীতশিল্পী। সন্তানরা কাজের সূত্রে বাইরে থাকতেন। স্বামীর দেখভালের জন্য দিন-রাতের দুজন আয়া রাখা হয়েছিল বাড়িতে।
সোমবার সকাল ১০ টা নাগাদ এক আয়া ঘরে ঢুকে হঠাৎই তার নিথর রক্তাক্ত দেহ মাটিতে পড়ে থাকতে দেখেন। এরপর ছেলেদের খবর দেওয়া হয়। বৃদ্ধার দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারালো অস্ত্র দিয়ে গোটা দেহ খুঁচিয়ে খুঁচিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে তারা দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। এক আয়ার হাতে রক্ত লেগেছিল বলেও জানিয়েছে পুলিশ। ধৃতদের আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। সম্পত্তির লোভে খুনের সন্দেহকে উড়িয়ে দিতে নারাজ পুলিশ।
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর
আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি
কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা
মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক তোপ মমতার
দলবদলুদের কড়া বার্তা অভিষেকের
মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি
আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা
নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন
পরে পরিস্থিতি স্বাভাবিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়
একাধিক দাবিতে পরিবহণ কর্মীদের বড় কর্মসূচি
খোল হাতে ভবানীপুরের পথে শুভেন্দু
রাখির মঞ্চে যাদবপুর নিয়ে সরব শুভেন্দু
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের