নিজস্ব প্রতিনিধি, কানপুর - বিয়ের মাত্র দুই বছরের মধ্যেই রহস্যজনকভাবে মৃত্যু হল তরুণী সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের। মৃতার নাম মানসী রাজপুত। বিষয়টি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সাদাতগঞ্জ এলাকায়। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে পণের দাবিতে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হচ্ছিল তাঁকে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
সূত্রের খবর, ২০২৪ সালের ডিসেম্বরে সোশাল মিডিয়ায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সাগর রাজপুতের সঙ্গে মানসীর বিয়ে হয়। মৃতার পরিবারের দাবি, বিয়ের সময় নগদ প্রায় ৭ লক্ষ টাকা-সহ বিভিন্ন আসবাব ও গৃহস্থালির সামগ্রী দেওয়া হয়েছিল। কিন্তু এরপরও শ্বশুরবাড়ির সদস্যরা আরও পণের দাবি করতে থাকেন। বিশেষ করে একটি গাড়ি দেওয়ার জন্য বারবার চাপ সৃষ্টি করা হচ্ছিল বলে অভিযোগ। পরিবারের বক্তব্য, পণের বিষয় নিয়ে প্রায়ই মানসীকে অপমান করা হত। এমনকি পরবর্তীতে তাঁর উপর শারীরিক নির্যাতনও শুরু হয় বলে অভিযোগ।
সম্প্রতি বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতার পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনাকে অন্য খাতে চালিত করার চেষ্টা হয়েছে। অভিযোগের ভিত্তিতে স্বামী-সহ মোট ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যেই সাগর রাজপুতকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা মিলবে বলে মনে করছে তদন্তকারী দল।
এ প্রসঙ্গে সাদাতগঞ্জ থানার পুলিশ আধিকারিক সন্তোষ আর্য জানান, ‘‘ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। অভিযোগের ভিত্তিতে মৃতার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’’
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের