নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘ সাত বছরের অপেক্ষার অবসান। অবশেষে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বকেয়া পেনশন মেটানোর পথে বড় পদক্ষেপ করল শুভেন্দু অধিকারীর সরকার। ২০০৮ থেকে ২০১৫ সালের মধ্যে আটকে থাকা পেনশনের এরিয়ার পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাসেই প্রথম ধাপে বকেয়া টাকার ৫০ শতাংশ সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে জানানো হয়েছে।
শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তের সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে দীর্ঘদিনের অমীমাংসিত পেনশন সমস্যার সমাধানে সরকার ইতিবাচক পদক্ষেপের আশ্বাস দেয়। জানা গেছে, ২০১৫ সালে ব্যাঙ্কিং ব্যবস্থার প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং প্রশাসনিক জটিলতার কারণে বহু অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর পেনশনের এরিয়ারের টাকা আটকে যায়।
এরপর বছরের পর বছর ধরে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, পুরসভা, পঞ্চায়েত এবং বিভিন্ন সরকারি দফতরের অবসরপ্রাপ্ত কর্মীরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত ছিলেন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, যারা প্রযুক্তিগত বা প্রশাসনিক কারণে এতদিন বকেয়া পাননি তাদের সকলকেই এই প্রকল্পের আওতায় আনা হবে। প্রথম পর্যায়ে আনুমানিক হিসাবের ভিত্তিতে বকেয়া অর্থের ৫০ শতাংশ দেওয়া হবে। পরবর্তী পর্যায়ে নিরীক্ষা ও চূড়ান্ত হিসাব সম্পন্ন করে বাকি ৫০ শতাংশও ধাপে ধাপে মিটিয়ে দেওয়া হবে।
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের