নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – প্রায় ৩ সপ্তাহ ধরে যুদ্ধের দাবানলে জ্বলছে মধ্যপ্রাচ্য। ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। প্রাণ হারিয়েছেন বহু মানুষ। ইরানে সামরিক অভিযান ৫ লক্ষ্য নিয়ে শুরু করেছিল আমেরিকা। এখন লক্ষ্যপূরণের কাছাকাছি। পাশাপাশি হরমুজ প্রণালী ব্যবহারকারী দেশগুলিকে বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেছেন, “পশ্চিম এশিয়ায় আমাদের অসাধারণ সামরিক অভিযান গুটিয়ে আনার কথা ভাবছি। কারণ, আমরা আমাদের লক্ষ্যপূরণের খুব কাছে পৌঁছে গিয়েছি। ইরানের ক্ষেপণাস্ত্রের ক্ষমতা নির্মূল করা, প্রতিরক্ষা শিল্পের ভিতকে আঘাত ও ধ্বংস করা, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী এবং সেই সংক্রান্ত অস্ত্রশস্ত্র ধ্বংস করা, তারা যাতে পারমাণবিক কার্যকলাপের ধারেকাছেও ঘেঁষতে না পারে সেই ব্যবস্থা করা এবং পশ্চিম এশিয়ায় আমেরিকার মিত্র দেশগুলিকে রক্ষা করা— এই ছিল মার্কিন সামরিক অভিযানের উদ্দেশ্য।“
মিত্র দেশ হিসেবে ইজরায়েল, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরিন এবং সংযুক্ত আরব আমিরশাহির নাম উল্লেখ্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় নিজের দফতরেই মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। হামলায় প্রাণ হারিয়েছেন খামেনেইয়ের মেয়ে, জামাই, নাতি-নাতনি, ধর্মগুরুর পুত্রবধূ। এরপর থেকেই আমেরিকার মিত্র দেশগুলিতে বেপরোয়া আক্রমণ চালায় ইরান। প্রত্যাঘাত করছে আমেরিকা-ইজরায়েলও। কুয়েত, বাহরিন, ওমান, জর্ডন, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, সিরিয়া, তুরস্কে মুহুর্মুহু মিসাইল ও ড্রোন হামলা চালানো হচ্ছে।
হিমবাহ ধসেই মহাপ্রলয়, ৫.২ মাত্রার কম্পনও হয়েছিল পার্বত্য এলাকায়
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে
অন্ধকারকে জয় করেছে এরিক
জলবায়ু পরিবর্তনের জেরেই হড়পা বান, রাষ্ট্রপুঞ্জের বিশেষ তহবিল থেকে সাহায্য চাইল কাঠমান্ডু
সঞ্চয়ের টাকা ভেসে যাওয়ায় অনিশ্চিত হয়েছিল চিকিৎসা, বিনামূল্যে কিডনি প্রতিস্থাপনের দায়িত্ব নিল হাসপাতাল
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এখনও ডাকেনি বাংলাদেশকে, তবু যোগ দেওয়ার আগ্রহে জোর আলোচনা
মৃতদেহ শনাক্তকরণে সমস্যা, মর্গে জায়গা নেই, বাড়ছে নিখোঁজদের পরিবারের উদ্বেগ
কলোরাডো নদীতে আচমকা জলস্ফীতি, ভেসে গেল পাথর-লোহার কাঠামো, ভাঙল ফুটব্রিজ
বিপর্যস্ত রাস্তায় একা দুই শিশু, সোশাল মিডিয়ায় ভিডিয়ো দেখে চোখে জল নেটিজেনদের
হিমবাহ ভেঙে নদীতে নেমেছিল জল, সঙ্গে মিশেছিল মাটি-পাথর, কী ভাবে তৈরি হল ভয়াবহ স্রোত, মিলল উত্তর
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের