নিজস্ব প্রতিনিধি , বীরভূম - ভোরের আলো ফোটার আগেই তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। ঘুমের মধ্যেই বিকট শব্দ, মুহূর্তে ধোঁয়ায় ভরে গেল ঘর। দরজা খুলতেই সামনে আগুনের লেলিহান শিখা। স্ত্রী ও দুই ছোট সন্তানকে নিয়ে প্রাণ বাঁচাতে শেষ পর্যন্ত বাথরুমে আশ্রয় নিতে হল পর্যটক তপজ্যোতি মণ্ডলকে। প্রায় ৪৫ মিনিটের শ্বাসরুদ্ধকর অপেক্ষার পর পুলিশ তাদের উদ্ধার করে। তবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি ও একাধিক পর্যটকের আহত হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে তারাপীঠে।
রাতের অন্ধকার তখনও পুরোপুরি কাটেনি। ভোরের আলো ফুটতে শুরু করতেই আচমকা হোটেলের ভিতর থেকে বিকট শব্দ। মুহূর্তের মধ্যে ঘর ধোঁয়ায় ভরে যায়। ঘুম ভেঙে দরজা খুলতেই চোখের সামনে আগুনের ভয়াবহতা। বেরনোর কোনও রাস্তা নেই বুঝতে পেরে স্ত্রী এবং দুই ছোট সন্তানকে নিয়ে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেন তপজ্যোতি মণ্ডল। তার কথায়, প্রায় ৪৫ মিনিট ধরে মৃত্যুভয় নিয়ে বাথরুমের ভিতর আটকে ছিলেন তারা। ধোঁয়া যাতে ঘরে ঢুকতে না পারে, তার জন্য দরজা বন্ধ করে জল চালিয়ে দেন। পাশাপাশি জানলা ভেঙে কোনওরকমে শ্বাস নেওয়ার চেষ্টা করেন। শেষপর্যন্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
কিন্তু এই পরিবারই একমাত্র নয়। আগুন ও ধোঁয়ার কবলে পড়ে অসুস্থ হয়ে পড়েন তপজ্যোতির বৃদ্ধা মা এবং তার দুই বোনও। অনেক পর্যটক ঘুমন্ত অবস্থাতেই আগুনে ঝলসে যান। আবার অনেকে প্রাণ বাঁচাতে বেরোতে গিয়ে আগুনের সংস্পর্শে এসে আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে পিছনের সিঁড়ি দিয়ে একের পর এক পর্যটককে নামিয়ে আনতে শুরু করে পুলিশ।
উদ্ধার হওয়া পর্যটকদের মধ্যেও তখন স্বজন হারানোর আতঙ্ক। অগ্নিকাণ্ডের পর গোটা হোটেল চত্বর ঘিরে ফেলে প্রশাসন। আগুন কীভাবে লাগল, অগ্নিনিরাপত্তার ব্যবস্থা যথাযথ ছিল কি না এবং হোটেল কর্তৃপক্ষের কোনও গাফিলতি ছিল কি না সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই হোটেল মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন দমকলমন্ত্রী কৌশিক চৌধুরি।
বারাসতের মতুয়া সম্মেলনে নাগরিকত্বের আবেদন নিয়ে বার্তা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর
কাজ হারানোর আশঙ্কা কাটিয়ে মিলল পাশে থাকার আশ্বাস
জোয়ারের ঢেউয়ে তলিয়ে দুই পর্যটক, উদ্ধার দেহ; মন্দারমণিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন
১৫ বছরেও মেলেনি সমাধান, জল-রাস্তা-পথবাতি নিয়ে ক্ষোভ; ১০ লক্ষ টাকার হিসাব চাইলেন স্থানীয়রা
হোটেলের ফায়ার সেফটি সিস্টেম, জলের চাপ ও জরুরি সিঁড়ি খতিয়ে দেখল প্রশাসন, কর্মীদের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণের নির্দেশ
জেল থেকে মুক্তির তিন মাসেই ফের মাদক কাণ্ড, ২৮৫ গ্রাম ব্রাউন সুগারসহ অটোচালক গ্রেফতার
কাছারিপাড়ায় কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন ৭০ বছরের সত্যজিৎ ঘোষ , দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর প্রতিবেশীদের
বাকচায় সুবিশাল মিছিল , অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়ায় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন মহিলারা
স্ত্রীকে খুনের পর কীটনাশক খাওয়ার দাবি , হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্ত
রেললাইনের ধারে অজ্ঞাত ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে রহস্য, দুর্ঘটনা নাকি খুন, খতিয়ে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ
আরাবুল-কাণ্ডের রেশ কাটার আগেই ISF অফিসে আগুন
মাত্র তিনদিনে ২৩৫ বাড়ির জনগণনা শেষ, নির্ভুলতার পাশাপাশি দ্রুত কাজেও নজির শিক্ষকের
রাস্তার কাজের সময় ৬ কর্মীকে ধাক্কা কনটেনারের , আশঙ্কাজনক ৪ জন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের