নিজস্ব প্রতিনিধি , বীরভূম - বাংলায় বিধানসভা নির্বাচনে হাতে বাকি আর ১০ দিন। বাংলা দখলে ঝাঁপিয়ে পড়েছে গেরুয়া শিবির। রাজ্যজুড়ে প্রচারের ময়দানে নেমে পড়েছে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী। এই আবহে বীরভূমের জনসভা থেকে তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন অমিত শাহ। গুণ্ডারাজের অভিযোগ তুলে রাজ্যে পালাবদলের ডাক দিলেন অমিত শাহ।
সপ্তাহের প্রথম দিনে বীরভূমে জনসভা করেন অমিত শাহ। এদিনের সভা থেকে সরাসরি তৃণমূল সরকারের বিরুদ্ধে সন্ত্রাস ও অত্যাচারের অভিযোগ তোলেন। তার দাবি, ' ২০২১ সালের ভোটের পর এখানে আমাদের কর্মীদের উপর অনেক অত্যাচার করা হয়েছে। আপনারা মমতার সরকারকে টাটা-বাই করে দিন। কাটমানি, সিন্ডিকেটওয়ালাদের উল্টো ঝুলিয়ে সোজা করার কাজ আমরা করব।'
রাজ্যে পরিবর্তনের ডাক দিয়ে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি। শাহ বলেন, ' এই রাজ্যে ৪ মে-র পর ডবল ইঞ্জিন সরকার তৈরি হবে। রাজ্যে বিকাশের নতুন যুগ শুরু হবে।' তৃণমূলের বিরুদ্ধে ‘কাটমানি’ ও ‘সিন্ডিকেট রাজের' অভিযোগ তুলে শাহ আরও বলেন, ' ২৩ এপ্রিল ঘরে বসে থাকবেন। না হলে ৫ মে খুঁজে খুঁজে সকলকে জেলে ভরব। বোমার জবাব ব্যালটে দেবেন পশ্চিমবঙ্গের মানুষ। ভয়ের জবাব ভরসায় দেবে। বীরভূমবাসীকে বলছি, আপনারা মেশিনে পদ্মের চিহ্ন খুঁজে নিন। তৃণমূলের গুন্ডাদের আমরা খুঁজে নেব।'
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের