6a89ed647daa0_WA_1787423896957
আগস্ট ২৩, ২০২৬ দুপুর ১০:১৭ IST

গুলির পর বোমা! গভীর রাতে বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ ক্যানিংয়

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - রাতের নিস্তব্ধতা ভেঙে আচমকাই শোনা গেল গুলির শব্দ। এক বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় বোমা। হামলার ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন রবিউল ইসলাম মণ্ডল নামে ওই বিজেপি নেতা। বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে তার চিকিৎসা চলছে। গভীর রাতের এই ঘটনায়, এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, শৌচকাজের জন্য রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন রবিউল। সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয় বলে দাবি। এরপরই তার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। ঘটনাটি ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার হাটপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের উত্তর ডেভিসাবাদ গ্রামে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় ক্যানিং থানার পুলিশ। ঘটনাস্থল থেকে একটি গুলির খোল এবং বোমার সুতলি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

এই হামলার ঘটনায় তৃণমূল ও আইএসএফের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। যদিও সেই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে দুই দলই। তাদের পাল্টা দাবি, বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দলের জেরেই এই হামলা হয়ে থাকতে পারে। অন্যদিকে, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া গুলির খোল ও বোমার সুতলি ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ। হামলার নেপথ্যে কারা রয়েছে এবং ঠিক কী কারণে এই ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

আক্রান্তের ভাইপো রবিউল ইসলাম জানিয়েছেন,'কালকে রাত ২টোর সময় তার কাকা রবিউল ইসলাম মণ্ডলের ওপর হামলা চালানো হয়। এলাকায় লোডশেডিং থাকার পর যখন তিনি প্রস্রাব করার জন্য বাইরে বেরিয়ে দরজা লক করছিলেন, তখন তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে গুলিটি তার গায়ে না লেগে ঘরের দেওয়ালে লাগে এবং কাকা আতঙ্কে পড়ে যান। এরপর হামলাকারীরা বোমাও ছোড়ে'।

তিনি আরও জানান,' তাদের এলাকাটি একটি মাইনোরিটি সংখ্যালঘু এলাকা এবং তার কাকা বিজেপি করার কারণেই টিএমসি ও আইএসএফ  যৌথভাবে এই অত্যাচার ও আক্রমণ চালাচ্ছে। এর আগেও একইভাৱে তাদের ওপর বোমা মারা হয়েছিল এবং থানায় অভিযোগ জানানো হয়েছিল। ঘটনার পর পুলিশ এসে বুলেট ও বোমার খোল উদ্ধার করলেও এখনও কাউকে গ্রেফতার করেনি'।

আরও পড়ুন

টাকা লাগলে আমি দেওয়ার ব্যবস্থা করব , অন্নপূর্ণা নিয়ে ক্ষোভের আবহে আশ্বাস রচনার
আগস্ট ২২, ২০২৬

রচনার করা মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে চর্চা

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ৩ দিন মদ বন্ধের প্রস্তাব! সাড়ে ৪ কোটির ব্যবসা ঘিরে তুমুল চাপানউতোর, বিপাকে মদ ব্যবসায়ীরা
আগস্ট ২২, ২০২৬

সাড়ে ৪ কোটির ব্যবসা ঘিরে চাপানউতোর 

১০৫ বছর বয়সে জেল থেকে মুক্তি! রসিকচন্দ্রকে দেখে সুপ্রিম কোর্টের বিস্ময়, "এত বয়সেও নিজের মামলা লড়ছেন"
আগস্ট ২২, ২০২৬

বার্ধক্যজনিত সমস্যা বিবেচনায় শীর্ষ আদালতের সিদ্ধান্ত

“একদিকে অন্নপূর্ণার টাকা নেই, অন্যদিকে ঘরটাও থাকবে না!” উচ্ছেদের মাইকিংয়ে ক্ষোভ , মালদহে বিজেপি কার্যালয়ে শতাধিক মহিলার বিক্ষোভ
আগস্ট ২২, ২০২৬

অন্নপূর্ণার টাকা নিয়ে সমস্যার মাঝেই রেল কলোনি উচ্ছেদের অভিযোগ

ঝড়খালিতে ফের বাঘের মৃত্যু! ‘সুন্দরী’র পর এবার গেল ‘সুন্দর’, পরপর ২ মৃত্যুতে প্রশ্নের মুখে বাঘ সংরক্ষণ
আগস্ট ২২, ২০২৬

তারাপীঠ থেকে সংগঠন মজবুতের বার্তা বিজেপির , কর্মীদের নিয়ে শুরু প্রশিক্ষণ মহাঅভিযান
আগস্ট ২২, ২০২৬

কর্মীদের দক্ষতা বাড়াতে তারাপীঠে শুরু বিশেষ সাংগঠনিক কর্মসূচি

“জুন, জুলাই, আগস্ট—তিন মাস হয়ে গেল, এখনও টাকা পাইনি!” অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় রাস্তায় মহিলারা
আগস্ট ২২, ২০২৬

বরাকরের রামনগরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ

প্রাক্তন ছাত্রের টিসি দিতে দেরি! জগদলা হাই স্কুলের স্টাফরুমে ঢুকে মহিলা কর্মীকে মারধরের অভিযোগ পড়ুয়াদের বিরুদ্ধে
আগস্ট ২২, ২০২৬

মহিলা করণিককে মারধরের অভিযোগ ওঠে পড়ুয়াদের বিরুদ্ধে
 

ট্যাবের ৯১ পড়ুয়ার টাকা ‘অন্য অ্যাকাউন্টে’, মালদহে গ্রেফতার প্রধান শিক্ষক ও করণিক! ৫ দিনের CID হেফাজত
আগস্ট ২২, ২০২৬

হবিবপুরের কেন্দপুকুর উচ্চ বিদ্যালয়ে ট্যাবের টাকা সরানোর অভিযোগ , নতুন করে তদন্তে বড় পদক্ষেপ CID-র
 

তড়িঘড়ি অভয়ার দেহ পড়ানোর অভিযোগ! জেল হেফাজত শেষ করে ফের আদালতে পেশ নির্মল ঘোষকে
আগস্ট ২২, ২০২৬

ফলে নির্মল ঘোষকে ঘিরে আইনি জটিলতা আরও বাড়ল

রাতে বলেছিল ‘ভালো আছি’, সকালে WhatsApp-এ দুঃখের স্ট্যাটাস! গলসিতে নাবালিকা বধূর ঝুলন্ত দেহ, গ্রেফতার স্বামী
আগস্ট ২২, ২০২৬

ক্যাব বুক করে যাত্রী সেজে পিস্তল চালকের মাথায়! কলকাতায় ছিনতাইয়ের ছক, পুলিশের জালে ৩
আগস্ট ২২, ২০২৬

পাহাড়ের সমস্যার সমাধানে শাহী নকশা , অমিত শাহের বৈঠকে গঠিত স্থায়ী কমিটি
আগস্ট ২২, ২০২৬

অমিত শাহের বার্তা, সাংবিধানিক পথেই হবে পাহাড় সমস্যার সমাধান

‘পাহাড়ের দীর্ঘদিনের সমস্যার সমাধানের পথ খোঁজা হবে’, বিশেষ কমিটি গঠনের ঘোষণা রাজু বিষ্ঠার, মধ্যস্থতায় পঙ্কজ কুমার সিং
আগস্ট ২২, ২০২৬

নিউ চামটায় ম্যারাথন বৈঠক রাজনৈতিক নেতৃত্বদের

বৌদিকে ভুল বুঝিয়ে মায়াপুরের হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ! এক মাস পর রাঁচি থেকে গ্রেপ্তার দেওর
আগস্ট ২২, ২০২৬

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের