নিজস্ব প্রতিনিধি, দিল্লি – বৃহস্পতিবার সকালে গোয়ার অভিশপ্ত নাইট ক্লাবের দুই মালিক গৌরব লুথরা এবং সৌরভ লুথরাকে আটক করা হয়েছে থাইল্যান্ডে। ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের প্রত্যার্পণ। অভিযুক্তদের হেফাজতে নিতে থাইল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে গোয়া পুলিশের বিশেষ দল। ধৃত পার্টনারকে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
সূত্রের খবর, পাসপোর্ট বাতিলের কয়েক ঘণ্টা পরই বৃহস্পতিবার সকালে দুই ভাই গৌরব লুথরা এবং সৌরভ লুথরাকে আটক করেছে থাইল্যান্ড পুলিশ। সেই ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। থাইল্যান্ড পুলিশ আধিকারিকদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন গোয়ার পুলিশকর্তারা। দ্রুতই থাইল্যান্ড থেকে দুই ভাইকে ভারতে ফেরানো হবে। তারপর শুরু হবে বিচার প্রক্রিয়া। ধৃত পার্টনার অজয় গুপ্তকে ৭ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
তদন্তকারীরা জানিয়েছেন, গোয়ার নাইটক্লাবে আগুন লাগার ১ ঘণ্টারও কম সময়ের মধ্যে থাইল্যান্ডে যাওয়ার জন্য ইন্ডিগোর বিমানের টিকিট কাটেন গৌরব লুথরা এবং সৌরভ লুথরা। যদিও আইনজীবীদের দাবি, আগে থেকেই থাইল্যান্ড সফরের পরিকল্পনা ছিল দুই ভাইয়ের। অন্যদিকে প্রশ্ন উঠছে, যে সময়ে দুই ভাই দেশ ছাড়েন, তখন হাজার হাজার বিমান বাতিল করছে ইন্ডিগো। তাহলে কি করে ইন্ডিগোর বিমানে থাইল্যান্ড পাড়ি দিলেন গৌরব এবং সৌরভ?
এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে অভিশপ্ত নাইট ক্লাবের চিফ জেনারেল ম্যানেজার রাজীব মোদক, জেনারেল ম্যানেজার বিবেক সিং, বার ম্যানেজার রাজীব সিংহানিয়া, গেট ম্যানেজার রিয়াংশু ঠাকুর এবং কর্মী ভারত কোহলিকে। নাইট ক্লাবের অন্যতম কর্ণধার অজয় গুপ্তকে আটক করে পুলিশ।
হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে দুর্ঘটনা, হাসপাতালে মৃত্যু ২৪ বছরের ছাত্রের
অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধিতে উচ্ছ্বাস, দেশবাসীকে স্বদেশি পণ্য ব্যবহারের বার্তা প্রধানমন্ত্রীর
বাস থামল কাশ্মীরে গেটের কাছে, ২৪ ঘণ্টার মধ্যেই ধরা পড়ল অভিযুক্তরা
১.৪৫ কোটি ভোটারের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশের নাম নেই নতুন তালিকায়
শনিবারের কর্মসূচি ঘিরে মামলা, আপাতত কোনও নিষেধাজ্ঞা নয়
নিট আন্দোলন থেকে ককরোচের পথচলা, নেতৃত্বের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন সমাজকর্মী
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের