নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২১ শে জুলাই শহীদ দিবসের ঠিক আগে তৃণমূল কংগ্রেসে আরও এক বড় ধাক্কা। দলের প্রবীণ নেতা তথা প্রাক্তন আমলা মণীশ গুপ্ত তৃণমূল ছাড়ার ঘোষণা করলেন। একসময় ১৯৯৩ সালের ২১ জুলাই মহাকরণ অভিযানে গুলিচালনার নির্দেশকে ঘিরে যাকে নিয়ে তীব্র বিতর্ক হয়েছিল, সেই মণীশ গুপ্তকেই পরে দলে এনে মন্ত্রী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজনৈতিক পালাবদলের আবহে সেই নেতারই দলত্যাগ ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।
বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মণীশ গুপ্ত জানান, তৃণমূল কংগ্রেসে তার আর কোনও ভূমিকা নেই বলেই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পাঠাননি, তবে শীঘ্রই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তা পাঠাবেন বলেও জানিয়েছেন। তার বক্তব্য, 'এই দলটায় আমার আর কিছু করার নেই। তাই সময় নষ্ট না করে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।' ১৯৯৩ সালের ২১ জুলাই মহাকরণ অভিযানে যুব কংগ্রেস কর্মীদের উপর গুলিচালনার ঘটনায় মণীশ গুপ্তের নাম দীর্ঘদিন ধরেই বিতর্কের কেন্দ্রে ছিল।
পরবর্তীতে ২০১১ সালে রাজনৈতিক পালাবদলের পর মমতা বন্দ্যোপাধ্যায় তাকেই তৃণমূলে এনে বিধায়ক ও মন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু ছাব্বিশের নির্বাচনের পর দলের ভাঙনের আবহে সেই সম্পর্কেও এবার ইতি টানলেন তিনি। সাম্প্রতিক সময়ে ২১ জুলাইয়ের ঘটনার পুনর্তদন্তের দাবিও নতুন করে সামনে এসেছে। সেই আবহেই মণীশ গুপ্তের দলত্যাগ রাজনৈতিক মহলে বাড়তি তাৎপর্য তৈরি করেছে।
এদিন মনীশ গুপ্তের মুখে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক দক্ষতার প্রশংসাও শোনা যায়। তিনি বলেন, ' শুভেন্দু অধিকারী অত্যন্ত দক্ষ প্রশাসক। আশা করি, বাংলাকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।' তার এই মন্তব্যের পর থেকেই জল্পনা শুরু হয়েছে, ভবিষ্যতে তিনি বিজেপিতে যোগ দেবেন কিনা। যদিও সে বিষয়ে তিনি কোনও স্পষ্ট ইঙ্গিত দেননি।
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের