নিজস্ব প্রতিনিধি, পাটনা – বৃহস্পতিবার পাটনার গান্ধী ময়দানে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন জেডিইউ প্রধান নীতীশ কুমার। বিহারে মন্ত্রীসভার সিংহভাগ বিজেপির দখলে। ১৯ সদস্যের মধ্যে ১০ জন বিজেপির। ২০ বছরে প্রথমবার। বিহারের স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব পদ্ম শিবিরের হাতে।
স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে। ভূমি সংস্কার ও রাজস্ব দফতর এবং খনি ও ভূতত্ত্ব দফতরের দায়িত্ব দেওয়া পেয়েছেন আরেক উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা। জেডিইউ থেকে বিজয় চৌধুরীকে জল সম্পদ ও ভবন নির্মাণ মন্ত্রী, শ্রবণ কুমারকে গ্রামীণ উন্নয়ন, বিজেন্দ্র যাদবকে অর্থ ও বিদ্যুৎ দফতর, সুনীল কুমারকে শিক্ষা দফতর, অশোক চৌধুরীকে গ্রামীণ কার্য, লেশি সিংকে খাদ্য ও উপভোক্তা, মদন সহানিকে সমাজ কল্যাণ দফতর দেওয়া হয়েছে।
শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নিফিউ রিও, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী, এলজেপি (আর) নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান, হিন্দুস্তানি আওয়াম মোর্চা (হাম)-র নেতা জিতনরাম মাঝি প্রমুখ।
হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে দুর্ঘটনা, হাসপাতালে মৃত্যু ২৪ বছরের ছাত্রের
অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধিতে উচ্ছ্বাস, দেশবাসীকে স্বদেশি পণ্য ব্যবহারের বার্তা প্রধানমন্ত্রীর
বাস থামল কাশ্মীরে গেটের কাছে, ২৪ ঘণ্টার মধ্যেই ধরা পড়ল অভিযুক্তরা
১.৪৫ কোটি ভোটারের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশের নাম নেই নতুন তালিকায়
শনিবারের কর্মসূচি ঘিরে মামলা, আপাতত কোনও নিষেধাজ্ঞা নয়
নিট আন্দোলন থেকে ককরোচের পথচলা, নেতৃত্বের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন সমাজকর্মী
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের