নিজস্ব প্রতিনিধি , কলকাতা - স্বাধীনতা দিবসের আবহ কাটতে না কাটতেই রামপুরহাটে মর্মান্তিক ঘটনায় তোলপাড় বঙ্গ রাজনীতি। তৃণমূলের দলীয় কার্যালয় থেকে উদ্ধার হল দলের প্রবীণ নেতা, প্রাক্তন মন্ত্রী তথা বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহ। তার মৃত্যুর নেপথ্যে কোনও রাজনৈতিক বা মানসিক চাপ ছিল কিনা, তা নিয়েই এখন শুরু হয়েছে জোর চর্চা।
রবিবার সকালে রামপুরহাটে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহ উদ্ধারের খবর ছড়াতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে আত্মহত্যার অনুমান করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোট এখন তদন্তকারীদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ সূত্র। সেখানে নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি আশিসবাবু। কিন্তু সরাসরি কাউকে দায়ী না করলেও, দীর্ঘ রাজনৈতিক জীবনের কোনও আক্ষেপ, মানসিক চাপে এমন চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছিল কি না, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।
আর এই মৃত্যুকে কেন্দ্র করেই প্রকাশ্যে এসেছে তৃণমূলের অভ্যন্তরীণ টানাপোড়েন। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূলের মধ্যে শুরু হয়েছে দোষারোপের পালা। আশিসবাবুর মৃত্যুর খবর পেয়েই রামপুরহাটের উদ্দেশ্যে রওনা দেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জামান, স্নেহাশিস চক্রবর্তী, নরেন্দ্রনাথ চক্রবর্তীরা। পথেই ভিডিও বার্তায় প্রবীণ নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেন ঋতব্রত।
ঋতব্রতের দাবি, 'গত ১৫ বছর ধরে রাজ্যে যে সংগঠিত লুট আর আইনি ভুলগুলো হয়েছে, তাতে তৃণমূলের মুষ্টিমেয় মানুষ জড়িত থাকলেও তার দায় নিতে হয়েছে নিরীহ রাজনীতিকদেরও। তার জন্য এলাকায় তাদের অপমানিত হতে হয়েছে, কটূ কথা শুনতে হয়েছে। তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসেবে আমরা কেউ সেই আঁচ থেকে বাইরে থাকতে পারিনি। এর ভয়ংকর প্রভাব পড়ল আশিসদার উপর।' আশিস বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সততার উদাহরণ তুলে ধরে ঋতব্রত জানান, বিধানসভার ডেপুটি স্পিকার থাকাকালীন যাদের তিনি অ্যাটেনডেন্ট হিসেবে নিয়োগ করেছিলেন, তাদের ভবিষ্যৎ নিয়ে পরবর্তী সময়েও তিনি উদ্বিগ্ন ছিলেন।
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের