নিজস্ব প্রতিনিধি, হাওড়া - জগাছা থানা এলাকায় দীর্ঘদিন অবৈধভাবে বসবাসের অভিযোগে এক বাংলাদেশি দম্পতিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম রমজান গাজি (৩৬) এবং আরিফা বেগম (৩৪)। তারা স্বামী-স্ত্রী বলে জানা গেছে। তাদের সঙ্গে থাকা চার সন্তানের মধ্যে দুইজনকে লিলুয়ার একটি হোমে পাঠানো হয়েছে এবং বাকি দুইজনকে মায়ের সঙ্গেই রাখা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দম্পতি প্রায় ১৪ বছর ধরে ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। অভিযোগ অনুযায়ী, সীমান্ত পেরিয়ে দালালের মাধ্যমে তারা ভারতে প্রবেশ করেন এবং পরবর্তীতে হাওড়ার উনসানি মাঝেরপাড়া এলাকায় বসবাস শুরু করেন।
তদন্তে আরও দাবি করা হয়েছে, ২০১৪ সালের পর থেকে তারা বিভিন্ন পরিচয়পত্র ব্যবহার করে রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড ও ভোটার কার্ড তৈরি করেন। এমনকি অতীতে ভোটদানের ঘটনাও ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
শনিবার জগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে ওই দম্পতিকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে Foreigners Act-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি প্রশাসনিক সূত্রে জানা গেছে, অনুপ্রবেশ ও অবৈধ বসবাস সংক্রান্ত ঘটনায় কড়া নজরদারি ও শনাক্তকরণ অভিযান চলছে।
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি, পুলিশের তৎপরতায় খুশি সাধারণ মানুষ
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের