নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে বেরিয়েছিল ষষ্ঠ শ্রেণির এক কিশোরী। কিন্তু সেই পথই পরিণত হল মৃত্যুর ফাঁদে। বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে উঠে আসছে একের পর এক শিউরে ওঠার মতো তথ্য, যা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন দেহ উদ্ধারের স্থান সংলগ্ন একটি ঝুপড়িতে বসে নেশা করছিলেন ধৃত আনন্দ সর্দার, দিবাকর সর্দার এবং প্রভাস মণ্ডল। অভিযোগ, ১০ হাজার টাকার লোভ দেখিয়ে প্রভাস মণ্ডলকে নাবালিকাকে সেখানে নিয়ে আসতে বলা হয়। এরপর তাকে ভুলিয়ে-ভালিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা যায়, নাবালিকাকে পুকুরে ফেলে দেওয়ার সময়ও সে জীবিত ছিল। পুলিশ আরও দাবি করেছে, অচেতন অবস্থায় নাবালিকাকে একটি বস্তায় ভরে নিয়ে যাওয়ার সময় বস্তাটি ছিঁড়ে যায়। পরে তাকে পুকুরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ।
তদন্তে গতি আনতে ধৃত তিনজনকে মুখোমুখি বসিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে প্রত্যেকেই একে অপরের উপর দোষ চাপানোর চেষ্টা করে। ইতিমধ্যেই আনন্দ সর্দার-সহ তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে গণধর্ষণ, অপহরণ, খুন এবং পকসো আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যের ডিজিপি ও SIT আধিকারিকরা।
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের