নিজস্ব প্রতিনিধি, প্যারিস - যুদ্ধের আগুনে জ্বলছে পশ্চিম এশিয়া। এই আবহে ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির সঙ্গে বৈঠক করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্যারিসে আলোচনায় বসেন তাঁরা। খামেনেই সরকারের পতনের দাবিতে বিক্ষোভের সময়ও পাহলভির সঙ্গে বৈঠক করেছিলেন জেলেনস্কি। বর্তমানে আমেরিকায় থাকেন ৬৫ বছরের পাহলভি।
সূত্রের খবর, শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিসে বৈঠক ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকের পর সোশ্যাল মিডিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট লিখেছেন, “ইরানের যুবরাজ এবং তাঁর দল আমাকে দেশের ভিতর থেকে পাওয়া বার্তা সম্পর্কে অবহিত করেছেন। ইতিমধ্যেই শাসকগোষ্ঠীর বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং পরিকাঠামোর গুরুতর ক্ষতি হয়েছে।“
জেলেনস্কি আরও লিখেছেন, “পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানি শাসকগোষ্ঠী কোণঠাসা হওয়ায় ইরানের জনগণের সামনে নিজেদের ভাগ্যনির্ধারণের সুযোগ তৈরি হয়েছে। আমরা আলোচনা করেছি কী ভাবে আন্তর্জাতিক উদ্যোগ এবং যৌথ প্রচেষ্টা ইরানি জনতার মুক্তি অর্জনে সহায়ক হতে পারে। সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনকে আমি জানিয়েছি, ইউক্রেন প্রযুক্তিগত সহায়তায় প্রস্তুত। সকলেই স্বীকার করে, বিশ্বের আর কোনও দেশের এই বিষয়ে (শাহিদ ড্রোনের মোকাবিলা) অভিজ্ঞতা নেই।“
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের