নিজস্ব প্রতিনিধি , নেপাল - এক মানবিক আর হৃদয়স্পর্শী ঘটনার সাক্ষী থাকল কাঠমান্ডু। পরিদর্শনের সময় ১৭ দিনের উদ্ধার হওয়া এক শিশুকে কাঁদতে দেখে তাকে পরম স্নেহে কোলে তুলে নেন কাঠমান্ডুর মন্ত্রী সীতা বাদী। কাঠমান্ডুর একটি আশ্রয়কেন্দ্র পরিদর্শনের সময় ঘটে এই ঘটনা।
প্রশাসন সূত্রে জানা গেছে , ঘটনাটি ঘটেছে নকশাল এলাকার ‘বাল মন্দির’ আশ্রয়কেন্দ্রে। সেখানে দুরবস্থার মধ্যে ২০ কি শিশু তথ্য ঠিক , তবে ভাইরাল শিশুটি মেয়ে । উদ্ধার হওয়া শিশুদের বয়স ১৫ দিন থেকে ২ বছরের মধ্যে। তাদের মধ্যে ১২ জন ছেলে এবং ৮ জন মেয়ে। উদ্ধারের পর চিকিৎসকদের পরীক্ষায় বেশ কয়েকটি শিশুর চোখে সংক্রমণ, ত্বকের সমস্যা এবং তীব্র কাশির মতো শারীরিক অসুস্থতা ধরা পড়ে। পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে পৌঁছান মন্ত্রী সীতা। শুধু প্রশাসনিক কাজ তদারকি নয়, শিশুদের পরিষ্কার করা এবং স্নান করানোর কাজেও হাত লাগান তিনি। এর মধ্যেই চিকিৎসার সময় আচমকা কান্নায় ভেঙে পড়ে ১৭ দিনের শিশুটি। আশ্রয়কেন্দ্রে অন্য কোন দুধ খাওয়ানোর ব্যবস্থা ছিল না। তখনই শিশুটিকে কোলে তুলে নেন সীতা এবং তাকে স্তন্যপান করান। জানা গেছে , তিনি শিশুটিকে দুবার দুধ খাওয়ান।
পরে সীতা বলেন , শিশুটিকে কোলে নেওয়ার পর তাঁর মনে হয়েছিল, “ও যেন আমারই সন্তান।” মন্ত্রীর সচিবও তাঁকে জানান যে শিশুটি ক্ষুধার্ত। এরপরই সীতা বলেন, সেই মুহূর্তে তিনিই শিশুটির মা। এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর সীতার নিজের শৈশবের কথাও সামনে এসেছে। দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠা সীতা মাত্র ১২ বছর বয়সে পড়াশোনার জন্য কাঠমান্ডুতে চলে আসেন। জানা যায়, তাঁর শৈশবের একটি সময় শিশুআশ্রয়কেন্দ্রেও কেটেছিল। ২০২৬ সালের মার্চে কাঠমান্ডুর মন্ত্রী নারী, শিশু ও প্রবীণ নাগরিক বিষয়ক মন্ত্রকের দায়িত্ব পান তিনি।
প্রশাসনিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে একজন মন্ত্রীর এই মাতৃসুলভ আচরণ সাধারণ মানুষের হৃদয় স্পর্শ করেছে। উদ্ধার হওয়া শিশুদের দুর্দশার মাঝে তাঁর এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে।
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের