6a87f11b2ba9b_Gallery_1787293930012
আগস্ট ২১, ২০২৬ দুপুর ১২:০৩ IST

বাংলাদেশের আবেগ ভারতকে বুঝতে হবে! তারেখের দিল্লি সফর নিয়ে কৌশল বদলাচ্ছে ঢাকা

নিজস্ব প্রতিনিধি , ঢাকা - তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারত সফর নিয়ে এখনই তাড়াহুড়ো করতে চাইছে না ঢাকা। বাংলাদেশের স্বার্থ ও দু'দেশের সম্পর্কের ভবিষ্যৎ বুঝেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তারেকের উপদেষ্টা হুমায়ুন কবীর।

সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে দিল্লিতে বসতে চলেছে ব্রিকস সম্মেলন। বাংলাদেশ এই গোষ্ঠীর সদস্য নয়। তবে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ঢাকাকে আমন্ত্রণ জানায় দিল্লি। পাশাপাশি দ্বিপাক্ষিক সফরের জন্যও তারেককে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বর্তমান পরিস্থিতিতে সেই সফর কবে হবে, তা এখনও নিশ্চিত নয়। কয়েক দিন আগে বাংলাদেশের 'দ্য ডেলি স্টার' কূটনৈতিক সূত্রকে উদ্ধৃত করে জানায়, ২০ থেকে ২৫ অগস্টের মধ্যে ভারতে যেতে পারেন তারেক। বাসস-কে দেওয়া সাক্ষাৎকারে সেই জল্পনার মাঝেই অন্য ইঙ্গিত দিয়েছেন তাঁর উপদেষ্টা।

হুমায়ুন জানান, 'সুনির্দিষ্ট জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই সফর নিয়ে তাড়াহুড়ো করছে না ঢাকা'। তাঁর বক্তব্য, দু'দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস থাকা দরকার। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতিও সম্মান দেখাতে হবে ভারতকে। কূটনৈতিক আলোচনার মাধ্যমে বোঝাপড়া তৈরি করাও জরুরি। একই সঙ্গে সম্মানজনক আমন্ত্রণের ভিত্তিতে উপযুক্ত পরিবেশ তৈরি হওয়া প্রয়োজন। হুমায়ুনের কথায়, 'বিষয়টি ভারতের বর্তমান নেতৃত্বের মাইন্ডসেট বা দৃষ্টিভঙ্গি পরিবর্তনের উপর নির্ভর করছে'।

তাঁর দাবি, দেড় হাজারের বেশি মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশে যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, তার বাস্তবতা ভারতকে বুঝতে হবে। পাশাপাশি বাংলাদেশে দুই-তৃতীয়াংশ জনমত নিয়ে নির্বাচিত সরকারের সঙ্গে ভারত কী ধরনের সম্পর্ক চায়, সেটিও স্পষ্ট হওয়া প্রয়োজন। তিনি বলেন, 'জাতীয় স্বার্থের বাইরে গিয়ে তাড়াহুড়ো করে শীর্ষ সফর করার কোনও যুক্তি নেই'। তাঁর মতে, নির্দিষ্ট বিষয়ে দু'দেশের ঐকমত্য ও সম্মানজনক আমন্ত্রণের মাধ্যমে অনুকূল পরিস্থিতি তৈরি না হলে ব্রিকস সম্মেলনের আগে তারেকের ভারত সফরের সম্ভাবনা অনেকটাই কম।

এর মধ্যেই গত মঙ্গলবার ঢাকার একটি অনুষ্ঠানে তারেককে ভারত সফরের আমন্ত্রণ নিয়ে মন্তব্য করেন ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। তারেক ভারতে এলে সফরটি স্মরণীয় করে রাখার কথা জানান তিনি। তবে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে তৈরি পরিস্থিতিও এই সফরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ২০২৪ সালের ৫ অগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ছেড়েছিলেন হাসিনা। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। সম্প্রতি দিল্লির একটি ক্লাবে ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করেন তিনি।

সেই ঘটনা নিয়ে ঢাকার অসন্তোষ রয়েছে। সাক্ষাৎকারে বিষয়টি নিয়েও মুখ খুলেছেন হুমায়ুন। তাঁর অভিযোগ, হাসিনাকে ভারতে রাজনৈতিক বক্তব্য ও সংবাদমাধ্যমের সামনে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। তাঁর কথায়, 'হাসিনাকে সেখানে রাজনৈতিক কিংবা সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়া ভারতের গণতান্ত্রিক শিষ্টাচার পরিপন্থী'। এই ঘটনায় বাংলাদেশের কোটি কোটি মানুষ 'গভীর ভাবে ক্ষুব্ধ' বলেও দাবি করেন তিনি।

তারেকের দিল্লি সফর নিয়ে এখনও কোনও সরকারি দিনক্ষণ জানায়নি ঢাকা। ফলে ২০ থেকে ২৫ অগস্টের মধ্যে সফরের যে জল্পনা তৈরি হয়েছিল, তা আপাতত অনিশ্চিত। ব্রিকস সম্মেলনের আগে পরিস্থিতি কোন দিকে যায়, সেদিকেই নজর রয়েছে। ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ অবস্থানও এই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আরও পড়ুন

নেপাল বিপর্যয়ে বাড়ছে মৃত্যুমিছিল! এখনও নিখোঁজ ১৫০০, যার মধ্যে রয়েছে প্রায় ৩০০ ভারতীয়, থমকে উদ্ধারকাজ
আগস্ট ২৮, ২০২৬

রাস্তা-সেতু ধ্বংস, কাদার স্তূপে থমকে উদ্ধারকাজ, বাড়ছে উদ্বেগ

তুষারধস, হিমবাহ না ভূমিকম্প! নেপাল হড়পা বান নিয়ে সামনে এল গবেষণার ভয়াবহ তত্ব
আগস্ট ২৬, ২০২৬

তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি

নেপালে হড়পা বানে ভয়াবহ ধ্বংসযজ্ঞ! নিখোঁজ ১০৫ ভারতীয়, ৪০০ কৈলাসযাত্রী, খোঁজ নেই একাধিক পুলিশ-সহ আধাসেনার
আগস্ট ২৬, ২০২৬

তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা

বাংলায় জঙ্গি নেটওয়ার্ক ছড়িয়ে বাংলাদেশে প্রকাশ্যে ঘুরছে শীর্ষ আল কায়েদা নেতা! ভারতের নিরাপত্তা নিয়ে বড় সংকেত হাসিনাপুত্রের
আগস্ট ২৬, ২০২৬

ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ

বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আবর্জনার পাহাড় , গিনিতে মৃত ২২ !
আগস্ট ২৪, ২০২৬

ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন

 

বিয়ে থেকে বিদেশযাত্রা, সবেতেই লাগবে অনুমতি! সরকারি কর্মীদের জীবন কঠোর নজরদারি চিনের
আগস্ট ২৪, ২০২৬

বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ

ঘরজুড়ে পচা দেহের গন্ধ, তিনতলা বাড়িতে ঢুকতেই চমকে উঠল পুলিশ! উদ্ধার একই পরিবারের ৪ জনের দেহ
আগস্ট ২৩, ২০২৬

নোশকিতে হিন্দু ব্যবসায়ীকে গুলি করে খুন! ঘৃণা ছড়ানো বরদাস্ত নয়, সরব সংখ্যালঘুরা
আগস্ট ২৩, ২০২৬

নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ

রান্নাঘর থেকে ডাইনিংয়ে হাঁটতেই লাগে সাড়ে ৪ মিনিট! জুকারবার্গের নতুন দুর্গের দাম ৩৩৫ কোটি
আগস্ট ২২, ২০২৬

আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে

হিন্দুদের পবিত্র উৎসব নিয়ে আপত্তিকর মন্তব্য! বালিতে বিদেশি পর্যটকের শাস্তি কারাদণ্ড
আগস্ট ২২, ২০২৬

ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ

ইউক্রেনের শপিং মলে জোড়া ড্রোন হামলা! মহিলা-শিশু-সহ মৃত ১৬ আহত, ১৩০-এর বেশি
আগস্ট ২২, ২০২৬

প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯

আলাস্কার আকাশে বড় দুর্ঘটনা! ৮ জনকে নিয়ে ভেঙে পড়ল চার্টার বিমান
আগস্ট ২১, ২০২৬

দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি

সমুদ্রে ফের জলদস্যু-রাজ! দখল ২ জাহাজ, বন্দি ২২ ভারতীয় নাবিক
আগস্ট ২১, ২০২৬

গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট

ইমরানকে হাসপাতালে পাঠাতে বাধ্য শাহবাজ সরকার! সুপ্রিম কোর্টের নির্দেশে বদলাল পরিস্থিতি
আগস্ট ২১, ২০২৬

৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা

যুদ্ধ করতে গিয়ে রণতরীতেই নরকযন্ত্রণা! নোংরা কমোড, অচল পাইপে বিপাকে মার্কিন সেনা
আগস্ট ২১, ২০২৬

ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের