নিজস্ব প্রতিনিধি , ইসলামাবাদ - হাসপাতালে ভর্তি করানো হল জেলবন্দি ইমরান খানকে। পাকিস্তান সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তাঁকে আদিয়ালা জেল থেকে ইসলামাবাদের শিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা নিয়ে শীর্ষ আদালতের নির্দেশের পরেই এই পদক্ষেপ করেছে শাহবাজ শরিফের সরকার।
৭৩ বছরের ইমরান ২০২৩ সালের অগস্ট থেকে জেলবন্দি। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা-প্রধানের শারীরিক অবস্থা নিয়ে বেশ কিছু দিন ধরেই উদ্বেগ ছিল। গত জানুয়ারিতে তাঁর ডান চোখের রেটিনায় সমস্যা ধরা পড়ে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় সেটি সেন্ট্রাল রেটিনাল ভেন অক্লুশন। পাশাপাশি শ্বাসকষ্টের সমস্যাও রয়েছে প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়কের। ইমরানের চিকিৎসায় শাহবাজ সরকারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছিল তাঁর পরিবার ও দল।
গত জুনে তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন একাধিক প্রাক্তন ক্রিকেটারও। তাঁদের মধ্যে ছিলেন সুনীল গাওস্কর, কপিল দেব, গ্রেগ চ্যাপেল, ক্লাইভ লয়েড ও অ্যালান বর্ডার। তাঁরা পাকিস্তান সরকারকে চিঠি দিয়েছিলেন। এরপর আদিয়ালা জেলের একটি মেডিক্যাল রিপোর্ট সামনে আসে। ইমরানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন হয়ে আদালতের দ্বারস্থ হয় তাঁর পরিবার। গত ১৮ অগস্ট বিকেলে সেই মামলার শুনানিতে বড় নির্দেশ দেয় পাকিস্তানের সুপ্রিম কোর্ট।
৪৮ ঘণ্টার মধ্যে ইমরানকে ইসলামাবাদের শিফা হাসপাতালে ভর্তি করানোর নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মেনেই শুক্রবার ভোরে তাঁকে জেল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে তাঁর চিকিৎসা চলবে বলে জানায় আদালত। প্রতি সপ্তাহে এক দিন পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগও দিতে হবে। ইমরানের চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ড তৈরির নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
সেখানে থাকবেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক-সহ বোন উজমা খান। উজমাও পেশায় চিকিৎসক। চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট সংবাদমাধ্যমে প্রকাশ করা যাবে না বলে স্পষ্ট করেছে আদালত। রাজনৈতিক উদ্দেশ্যেও সেই রিপোর্ট ব্যবহার করা নিষিদ্ধ। ইমরানের চিকিৎসা সংক্রান্ত তথ্যের গোপনীয়তা বজায় রাখার নির্দেশও দেওয়া হয়েছে। পাক সংবাদমাধ্যমের একাংশের দাবি, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সম্মতিতেই ইমরানের এই সাময়িক কারামুক্তি সম্ভব হয়েছে।
উল্লেখ্য, আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০২৩ সালে ইমরানের জেলের সাজা হয়েছিল। তারপর থেকে একাধিক আইনি মামলায় জড়ান তিনি। ২০২৪ সালে এক বার তাঁর পছন্দের চিকিৎসক দলকে স্বাস্থ্য পরীক্ষা করার অনুমতি দেওয়া হয়। পরে ইসলামাবাদ হাই কোর্ট তাঁর চিকিৎসকদের সঙ্গে সাক্ষাতের উপর নিষেধাজ্ঞা জারি করে। দীর্ঘ সময় পর ফের হাসপাতালেই চিকিৎসার সুযোগ পেলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সেই চিকিৎসা।
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
রাস্তা-সেতু ধ্বংস, কাদার স্তূপে থমকে উদ্ধারকাজ, বাড়ছে উদ্বেগ
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের