নিজস্ব প্রতিনিধি , ইসলামাবাদ - সংযুক্ত আরব আমিরশাহীতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার অভিযোগ পাক সাংসদের। হোটেলে ঘর না পাওয়ার দাবি করেছেন আসাদ কাইসার। শুধু ভারতীয় ও মার্কিন নাগরিকদের থাকার অনুমতি ছিল বলে অভিযোগ তাঁর। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পাক সরকারের হস্তক্ষেপও চান তিনি।
পাকিস্তানের সংসদে বিষয়টি তুলে ধরেন কাইসার। তাঁর দাবি, সম্প্রতি আমিরশাহীতে গিয়েছিলেন তিনি। বিমান বাতিল হয়ে যাওয়ায় থাকার জন্য হোটেল খুঁজছিলেন। তখনই হোটেল কর্তৃপক্ষের তরফে তাঁকে ঘর দেওয়া হয়নি বলে অভিযোগ। পাকিস্তানি পাসপোর্ট থাকায় এমন আচরণ করা হয়েছে বলে দাবি তাঁর।কাইসারের অভিযোগ, হোটেল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দেয়। সেখানে ভারতীয় ও মার্কিন পাসপোর্টধারীদের জায়গা দেওয়া হবে। পাকিস্তানিদের জন্য কোনও ঘর বরাদ্দ নেই।
এমন পরিস্থিতিতে নিজেকে অপমানিত মনে হয়েছে বলেও সংসদে জানান প্রাক্তন স্পিকার। এই ঘটনাকে কেন্দ্র করে কূটনৈতিক পদক্ষেপের দাবি জানান কাইসার। তাঁর বক্তব্য, পাকিস্তান ও আমিরশাহীর সম্পর্ক দীর্ঘদিনের। দুই দেশ পরস্পরের ঘনিষ্ঠ বলেও দাবি করেন তিনি। আমিরশাহীর সঙ্গে পাকিস্তানের মানুষের আবেগের সম্পর্ক রয়েছে বলেও জানান পাক সাংসদ। কাইসার আরও দাবি করেন, ঘটনার পর আমিরশাহীর একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে যোগাযোগ করে।
তাঁর কথায়, পাকিস্তানের মানুষ আমিরশাহীর সরকারকে শ্রদ্ধা করে। তাই বিচ্ছিন্ন কোনও ঘটনাকে দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলতে দেওয়া উচিত নয়। তবে পাক সাংসদের অভিযোগ নিয়ে এখনও কোনও সরকারি প্রতিক্রিয়া দেয়নি আমিরশাহী। ঘটনাটি সত্যিই বৈষম্যমূলক ছিল কি না, তা নিয়েও সরকারি ভাবে কিছু জানানো হয়নি। ফলে কাইসারের অভিযোগ ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক।
উল্লেখ্য, আমিরশাহীতে বিপুল সংখ্যক পাকিস্তানি নাগরিক বসবাস করেন। সাম্প্রতিক হিসাব অনুযায়ী, সেখানে পাকিস্তানি বাসিন্দার সংখ্যা ১৫ লক্ষেরও বেশি। এমন পরিস্থিতিতে এক পাক সাংসদের এই অভিযোগ ঘিরে দুই দেশের সম্পর্ক নিয়েও আলোচনা শুরু হয়েছে।
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের