নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - আমেরিকার ভোটব্যবস্থা নিয়ে বড় পরিবর্তনের পথে ডোনাল্ড ট্রাম্প। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভোটার আইন বদলাতে চাইছেন তিনি। ভারতের SIR পদ্ধতিকে ঘিরেও তৈরি হয়েছে নতুন জল্পনা। এই উদ্যোগে বহু মার্কিন নাগরিকের ভোটাধিকার নিয়ে প্রশ্ন উঠতে পারে।
দিনকয়েক আগে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের প্রসঙ্গ তোলেন ট্রাম্প। তাঁর দাবি, জ্ঞানেশের সঙ্গে ভোটব্যবস্থা নিয়ে কথা হয়েছে। আমেরিকার মতো বড় দেশে ভোটারদের জন্য সচিত্র পরিচয়পত্র থাকা উচিত বলেও আলোচনা হয়। এরপরই মার্কিন নির্বাচনী ব্যবস্থায় বদলের ইঙ্গিত দেন প্রেসিডেন্ট। প্রথমে ভোটার পরিচয়পত্র বাধ্যতামূলক করার পক্ষে সওয়াল করেন ট্রাম্প।
তাঁর দাবি, ভারতের মতো আমেরিকাতেও প্রত্যেক ভোটারের বৈধ পরিচয়পত্র থাকা প্রয়োজন। একইসঙ্গে পোস্টাল ব্যালটের ব্যবহার কমানোর পক্ষেও মত দিয়েছেন তিনি। বিশেষ করে বাড়িতে বসে ভোট দেওয়ার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর মধ্যেই মার্কিন সংসদে পেশ হয়েছে SAVE America Act। বিলটি জানুয়ারি মাসে আনা হয়েছিল। এখনও অবশ্য সেটি আইনে পরিণত হয়নি। ট্রাম্প দ্রুত বিলটি পাশ করাতে চাইছেন। হোয়াইট হাউসের দাবি, এর মাধ্যমে শুধুমাত্র মার্কিন নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করা হবে।
প্রস্তাবিত আইনে নাগরিকত্বের প্রমাণ দেখানোর কথা বলা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে তৈরি হতে পারে সচিত্র ভোটার পরিচয়পত্র। নাগরিকত্ব যাচাইয়ের পরেই ভোটাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই প্রক্রিয়াই ভারতের SIR-এর সঙ্গে তুলনা টানছে অনেকে।ভারতে SIR-এর মাধ্যমে ভোটার তালিকা যাচাই করা হয়েছে। মৃত ও স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। নাগরিক নন এমন ব্যক্তিদের নামও বাদ পড়েছে। তবে এই প্রক্রিয়ায় নাগরিকত্ব নির্ধারণ করা হয়নি। আমেরিকার প্রস্তাবিত ব্যবস্থায় শুরুতেই নাগরিকত্ব যাচাইয়ের কথা রয়েছে।
তবে দুই দেশের নির্বাচনী কাঠামোয় বড় পার্থক্য রয়েছে। ভারতে নির্বাচন কমিশনের কেন্দ্রীয় ক্ষমতা রয়েছে। আমেরিকায় তেমন কোনও একক কেন্দ্রীয় নিয়ন্ত্রণ নেই। প্রতিটি প্রদেশ নিজেদের নির্বাচনী নিয়ম ঠিক করে। ট্রাম্পের প্রস্তাবিত আইনে সেই ব্যবস্থায় অভিন্ন নিয়ম আনার কথা বলা হয়েছে। এই পরিকল্পনা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের আশঙ্কা, নতুন নিয়মে বহু মানুষের ভোটাধিকার আটকে যেতে পারে।
নাগরিকত্বের প্রমাণ দেখানোর বিষয়টিও বড় প্রশ্ন হয়ে উঠেছে। ফলে নির্বাচনের আগে ভোটার যাচাই আরও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হতে পারে। অন্যদিকে, ২০২৮ সালের নির্বাচনের প্রস্তুতিও শুরু করেছেন ট্রাম্প। আমেরিকার সংবিধান অনুযায়ী, একজন ব্যক্তি দু'বারের বেশি প্রেসিডেন্ট হতে পারেন না। সেই নিয়ম বদলের সম্ভাবনা নিয়েও জল্পনা চলছে। সব মিলিয়ে ভোটব্যবস্থা সংস্কারের নামে বড় রাজনৈতিক পরিবর্তনের পথে হাঁটছেন ট্রাম্প।
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের