নিজস্ব প্রতিনিধি , ডাবলিন - বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মার্ক জুকারবার্গের হলো নতুন ঠিকানা। মেটার সিইও এবার কিনেছেন আয়ারল্যান্ডের একটি ঐতিহাসিক দুর্গ। স্ত্রী প্রিসিলা চ্যানকে সঙ্গে নিয়ে ওই সম্পত্তির মালিক হয়েছেন তিনি। বিপুল এলাকা জুড়ে থাকা এই দুর্গের বৈশিষ্ট্যও নজরকাড়া।
জুকারবার্গ ও তাঁর স্ত্রী কয়েক সপ্তাহ আগেই দুর্গটি কিনেছেন। 'অফ-মার্কেট' চুক্তির মাধ্যমে হয়েছে এই লেনদেন। তবে আয়ারল্যান্ডের প্রপার্টি প্রাইস রেজিস্টার'-এ এখনও সেই তথ্য প্রকাশিত হয়নি। দুর্গটির নির্দিষ্ট বিক্রয়মূল্যও সামনে আসেনি। তবে 'স্ট্র্যানক্যালি ক্যাসল'-এর দাম ২০ মিলিয়ন থেকে ৩০ মিলিয়ন ইউরোর মধ্যে বলে জানা গেছে। ভারতীয় মুদ্রায় সর্বোচ্চ অঙ্কটি প্রায় ৩৩৫ কোটি টাকা। অর্থাৎ দুর্গটি কিনতে প্রায় ৩৩৫ কোটি টাকা খরচ হয়েছে।
দুর্গটির সঙ্গে রয়েছে ৪৪০ একরের বিশাল এস্টেট। ডাবলিনে মেটার আন্তর্জাতিক সদর দফতর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে এর অবস্থান। ব্ল্যাকওয়াটার ভ্যালির মধ্যে ব্ল্যাকওয়াটার নদীর তীরে দাঁড়িয়ে রয়েছে দুর্গটি। উনবিংশ শতাব্দীর গথিক স্থাপত্যের নিদর্শন এই বাড়ি। প্রায় ১৮৩০ সালের দিকে প্রাক্তন টোরি এমপি জন কেইলির জন্য এটি তৈরি করা হয়েছিল। দুর্গটির আয়তন প্রায় ১৬ হাজার বর্গফুট। এর বিশালত্বের একটি নজির রান্নাঘর ও খাবার ঘরের দূরত্ব। দ্রুত পায়ে হাঁটলেও রান্নাঘর থেকে ডাইনিং রুমে পৌঁছতে সাড়ে ৪ মিনিট সময় লাগে।
তবে এই প্রাসাদোপম বাড়িতে নিয়মিত থাকবেন না জুকারবার্গ। তাঁর মূল বাস আমেরিকাতেই থাকবে। আয়ারল্যান্ড সফরে গেলে এই দুর্গেই উঠবেন মেটা কর্তা ও তাঁর স্ত্রী। মেটার ইউরোপীয় সদর দফতর ২০০৯ সাল থেকেই আয়ারল্যান্ডে রয়েছে। ফলে কাজের প্রয়োজনে দেশটিতে নিয়মিত যাতায়াত করতে হয় জুকারবার্গকে। দুর্গটির আরও একটি আকর্ষণীয় দিক হল এর প্রাকৃতিক পরিবেশ।
নদী, সবুজে ঘেরা বিস্তীর্ণ এলাকা ও নিরিবিলি পরিবেশ রয়েছে গোটা এস্টেটজুড়ে। ব্যক্তিগত সময় কাটানোর উপযোগী বলেই মনে করছেন ওয়াকিবহালরা। গত দুই দশকে দুর্গটির মালিকদের উদ্যোগে ব্যাপক সংস্কারও হয়েছে। ফলে পুরনো স্থাপত্যের সঙ্গে আধুনিক সুযোগ-সুবিধার মেলবন্ধন ঘটেছে। ঐতিহাসিক চরিত্র অক্ষুণ্ণ রেখেই দুর্গটিকে আধুনিক করে তোলা হয়েছে বলে।
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
হড়পা বানের ধাক্কা সামলে ওঠার আগেই নতুন বিপদের ভ্রুকুটি, ফুঁসছে ভোটেকোশী-ত্রিশূলী
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
রাস্তা-সেতু ধ্বংস, কাদার স্তূপে থমকে উদ্ধারকাজ, বাড়ছে উদ্বেগ
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের