নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - ইরানের বিরুদ্ধে সামরিক প্রস্তুতির মধ্যেই অস্বস্তিতে আমেরিকা। একাধিক বিমানবাহী রণতরীতে ভয়াবহ শৌচাগার সমস্যার অভিযোগ উঠেছে। নোংরা কমোড, বন্ধ পাইপ এবং দুর্গন্ধে দুর্বিষহ হয়ে উঠেছে নৌসেনাদের দৈনন্দিন জীবন। যুদ্ধের প্রস্তুতির মাঝেই তাই মার্কিন রণতরীতে শুরু হয়েছে অন্য এক লড়াই।
গত ৮ মাসে তিনটি মার্কিন বিমানবাহী রণতরীতে শৌচাগার সমস্যা সামনে এসেছে। তালিকায় রয়েছে ইউএসএস জর্জ ওয়াশিংটন, ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। জর্জ ওয়াশিংটনকে সম্প্রতি ইরানি রণাঙ্গনের দিকে পাঠানো হয়েছে। গত ১৬ অগস্ট মার্কিন প্রতিরক্ষা গবেষক সেথ হার্প কয়েকটি ছবি পোস্ট করেন। সেখানে নোংরা কমোড, শ্যাওলা ধরা মেঝে ও ভাঙা পাইপ দেখা যায়। ছবিগুলি জর্জ ওয়াশিংটনের বলে দাবি করা হলেও সত্যতা স্বাধীন ভাবে যাচাই হয়নি।
মার্কিন সংবাদমাধ্যমের একাংশের দাবি, জাহাজের নৌসেনাদের কাছ থেকেই ছবিগুলি পেয়েছিলেন হার্প। এক নাবিক খাবারের মান নিয়েও অভিযোগ করেছেন। তাঁর দাবি, নিয়মিত তাজা খাবার মেলে না। জর্জ ওয়াশিংটন ১৯৯২ সালে মার্কিন নৌবহরে যোগ দেয়। পরমাণু শক্তিচালিত এই রণতরীতে প্রায় ৯০টি যুদ্ধবিমান বহনের ক্ষমতা রয়েছে। ২০২৩ সালে কয়েক কোটি ডলার খরচ করে এর সংস্কার করা হয়েছিল। কিন্তু তার পরেও শৌচাগারের সমস্যা কাটেনি বলে অভিযোগ।
ইউএসএস আব্রাহাম লিঙ্কনেও দুর্ভোগের অভিযোগ উঠেছে। ২৫০ দিনের বেশি সময় ধরে ইরান সংলগ্ন সমুদ্রে মোতায়েন রয়েছে রণতরীটি। দীর্ঘদিন বন্দরে ফেরার সুযোগ না পাওয়ায় সেখানে অসন্তোষ তৈরি হয়েছে বলে খবর। জানা গেছে, অন্তত ৭ জন নৌসৈনিক জাহাজ ছেড়ে সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছিলেন। পরে তাঁদের উদ্ধার করা হয়। পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন ডেমোক্র্যাটিক দলের কংগ্রেস সদস্য মাইক লেভিন। তাঁর দাবি, নাবিকদের শ্যাওলা ধরা পাইপে স্নান করতে হচ্ছে। কয়েকটি শৌচাগারও অচল হয়ে পড়েছে। খাবার-সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ঘাটতিও রয়েছে বলে অভিযোগ।
২০২৫ সালের ২১ নভেম্বর সান দিয়াগো থেকে রওনা দিয়েছিল লিঙ্কন। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পরিস্থিতিতে পরে তার গতিপথ বদলে দেওয়া হয়। পেন্টাগন সেটিকে ওমান সাগরের দিকে পাঠায়। দীর্ঘ যাত্রায় মাত্র দু'বার বিরতি মিলেছিল বলে জানা গিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য রণতরীটির দীর্ঘদিন মোতায়েন থাকার দাবি খারিজ করেছিলেন।
ইউএসএস জেরাল্ড আর ফোর্ডেও শৌচাগার নিয়ে সমস্যা প্রকাশ্যে আসে। গত মার্চে রণতরীটির ভিতরের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে শৌচাগারের সামনে দীর্ঘ লাইন দেখা যায়। প্রায় ৫০০০ সেনার জন্য পর্যাপ্ত শৌচাগার না থাকায় দীর্ঘ অপেক্ষা করতে হত বলে অভিযোগ। ফোর্ডের পয়ঃপ্রণালীতেও নকশাগত ত্রুটির কথা সামনে এসেছে। সরু পাইপে নোনা জলের কারণে ক্যালশিয়াম জমে নিকাশি পথ বন্ধ হয়ে যায়। কোনও ভাল্ভ বা সেন্সর বিকল হলে গোটা এলাকার নিকাশি ব্যবস্থা অচল হতে পারে। পরিস্থিতি সামলাতে অ্যাসিড ফ্লাশ করতে হয়েছে।
প্রতিবার এর খরচ প্রায় ৪ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩ কোটি ৬৪ লক্ষ টাকা। পেন্টাগনও বিষয়টিকে অতিরিক্ত সমস্যা হিসেবে স্বীকার করেছিল। এর পর ফোর্ডের লন্ড্রি ঘরে আগুন লাগার ঘটনাও ঘটে। পরে রণতরীটিকে বন্দরে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় পেন্টাগন। সাবেক সেনাকর্তাদের একাংশ অন্তর্ঘাতের আশঙ্কা করলেও আমেরিকা তা নাকচ করে। ২০২০ সালে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশের নিকাশি ব্যবস্থাতেও সমস্যা হয়েছিল। ফলে একাধিক মার্কিন বিমানবাহী রণতরীতে একই ধরনের অভিযোগ নিয়ে প্রশ্ন বাড়ছে। বিশ্বের অন্যতম শক্তিশালী নৌবাহিনীর যুদ্ধজাহাজে এমন দুরবস্থা কেন, তা নিয়েই আলোচনা শুরু হয়েছে।
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
রাস্তা-সেতু ধ্বংস, কাদার স্তূপে থমকে উদ্ধারকাজ, বাড়ছে উদ্বেগ
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের