নিজস্ব প্রতিনিধি , জাকার্তা - ধর্মীয় উৎসবকে ঘিরে বিতর্কে জড়ালেন এক বিদেশি পর্যটক। তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠেছে। সেই মামলাতেই এক বছরের কারাদণ্ড দিল ইন্দোনেশিয়ার আদালত।
ঘটনাটি ইন্দোনেশিয়ার বালি দ্বীপের। হিন্দু সম্প্রদায়ের কাছে ন্যেপি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় দিন। সাকা ক্যালেন্ডার মেনে এই উৎসব পালন করা হয়। দিনটিকে হিন্দুদের নববর্ষ ও নীরবতার দিন হিসেবেও ধরা হয়। ওই দিনে গোটা দ্বীপ কার্যত স্তব্ধ থাকে। রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়। আলো জ্বালানো-সহ বিনোদনেও থাকে নিষেধাজ্ঞা। মানুষ ঘরে থেকে আত্মশুদ্ধি ও ধ্যানে সময় কাটান। নিয়ম ঠিকমতো মানা হচ্ছে কিনা, তা দেখতে রাস্তায় নজর রাখেন স্থানীয় স্বেচ্ছাসেবকেরা।
এই বিধিনিষেধ পর্যটকদের ক্ষেত্রেও প্রযোজ্য। অভিযোগ, সেই নিয়ম ভেঙেই সমুদ্র সৈকতে বেরিয়েছিলেন ২৬ বছরের সুইস পর্যটক লুজিয়ান আন্দ্রিন জগ্রাগেন। ন্যেপির দিন ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে সমুদ্র সৈকতে হাঁটতে দেখা যায় তাঁকে। ভিডিওতে হিন্দুদের এই উৎসবকে 'পাগলামি' বলে কটাক্ষ করেন বলে অভিযোগ। ন্যেপি শব্দের পরিবর্তে অশ্লীল একটি শব্দও ব্যবহার করেন তিনি। ভিডিওটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র বিতর্ক। স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এরপর সমুদ্র সৈকতের একটি ভিলা থেকে লুজিয়ানকে গ্রেফতার করে পুলিশ। গত জুন মাস থেকে এই মামলার শুনানি শুরু হয় আদালতে।
বিচার চলাকালীন নিজের আচরণের জন্য ক্ষমা চান লুজিয়ান। তাঁর দাবি, লকডাউনের মতো পরিস্থিতিতেও খাবার না পেয়ে বাইরে বেরিয়েছিলেন। ন্যেপির নিয়ম এতটা কঠোর, তা তিনি বুঝতে পারেননি বলেও জানান। আদালতে নিজের কৃতকর্মের জন্য অনুতাপ প্রকাশ করেন ওই যুবক। বালির বাসিন্দাদের কাছেও ক্ষমা চান তিনি। তবে তাঁর সেই সাফাই গ্রহণ করেনি আদালত। ধর্মীয় উৎসবকে অপমান ও অশ্লীল ভাষা ব্যবহারের অভিযোগে শেষ পর্যন্ত এক বছরের কারাদণ্ড দেওয়া হয় তাঁকে।
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
হড়পা বানের ধাক্কা সামলে ওঠার আগেই নতুন বিপদের ভ্রুকুটি, ফুঁসছে ভোটেকোশী-ত্রিশূলী
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
রাস্তা-সেতু ধ্বংস, কাদার স্তূপে থমকে উদ্ধারকাজ, বাড়ছে উদ্বেগ
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের