নিজস্ব প্রতিনিধি , তেহরান - মধ্যপ্রাচ্যের যুদ্ধে এবার নয়া মোড়। এই মারণ যুদ্ধে আমেরিকা , ইজরায়েলকে সাহায্য করেছিল মধ্যপ্রাচ্যের একাধিক দেশ। এবার সেই দেশগুলির বিরুদ্ধে শাস্তিস্বরূপ কড়া পদক্ষেপ ঘোষণা করল ইরান। যুদ্ধে হওয়া ক্ষয়ক্ষতি মুসলিম দেশগুলির কাছ থেকে আদায় করবে ইরান।
সূত্রের খবর , এই যুদ্ধে তাদের যত ক্ষয়ক্ষতি হয়েছে সেই অর্থ আদায় করা হবে বাহরিন, সৌদি আরব, আরব আমিরশাহী, কাতার ও জর্ডনের থেকে। রাষ্ট্রসংঘে ইরাবনি জানান, যুদ্ধে এই ৫ টি দেশ শত্রুপক্ষকে নিজেদের সেনাঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের সুযোগ দিয়েছে। তাদের জন্যই ইরানে এই মারণ হামলা চলেছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইরানের মাটি। এই যুদ্ধে হওয়া আকাশছোঁয়া ক্ষয়ক্ষতির পরিমাণ এসব দেশের থেকেই আদায় করতে চাইছে ইরান।
উল্লেখ্য , দেশটির কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে একটি রিপোর্ট পেশ করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত ক্ষতির পরিমাণ ২৭০ বিলিয়ন ডলার। সরকার পুঙ্খানুপুঙ্খভাবে ক্ষতির হিসেব করছে। প্রথমধাপে দেশের ভবনগুলি ধ্বংসের ক্ষতি ও দ্বিতীয় ধাপে রাজস্ব ও শিল্পকেন্দ্রগুলি বন্ধ হওয়ার জেরে যে বিপুল আর্থিক ক্ষতি হয়েছে তারও হিসেব করা হবে।"
উল্লেখ্য , শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইরানের তরফে আমেরিকাকে ১০ দফা শর্ত দেওয়া হয়। যেখানে বলা হয়েছিল , ইরানে হওয়া সমস্ত ক্ষয়ক্ষতি মেটাতে হবে। যদিও এই শর্তে কেন কোনো শর্তেই রাজি হয়নি ট্রাম্প প্রশাসন।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের