নিজস্ব প্রতিনিধি, গাজা – ২ সপ্তাহের বেশি সময় ধরে আমেরিকা, ইজরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ অব্যাহত। এই আবহে রবিবার যুদ্ধ বিধ্বস্ত গাজায় ফের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইজরায়েল। হামলার জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ১২ জনের। এর মধ্যে শিশু ও পুলিশকর্মীও রয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
সূত্রের খবর, এদিন গাজার মধ্যাঞ্চলীয় আল-জাওয়াইদা শহরের প্রবেশপথে হামাস নিয়ন্ত্রিত পুলিশ বাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইজরায়েল। মৃত্যু হয় ৮ পুলিশকর্মীর। পাশাপাশি নুসাইরাত শরণার্থী শিবিরের কাছে আল-সাওয়ারহা এলাকায় প্যালেস্তানীয়দের এক সমাবেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইজরায়েলি সেনা। প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি, তাঁর গর্ভবতী স্ত্রী ও সন্তান। আল-আকসার হাসপাতালে ভর্তি করা হয়েছে ১৪ জনকে।
সব মিলিয়ে মোট ১২ জনের মৃত্যু হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। কোনও রকম সতর্কতা ছাড়াই হামলা চালিয়েছে বলে অভিযোগ। এখনও পর্যন্ত হামলা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি ইজরায়েল। উল্লেখ্য, গত বছরের অক্টোবরে হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও হামলা অব্যাহত রয়েছে।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের