নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায় ভারতে তীব্র জ্বালানি সংকট তৈরি হয়েছে। এই কঠিন পরিস্থিতিতে নয়াদিল্লির পাশে দাঁড়িয়ে খোলা বার্তা দিল ওয়াশিংটন। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও স্পষ্ট জানিয়েছেন, ভারতের পক্ষে যতটা কেনা সম্ভব, আমেরিকা ততটাই জ্বালানি তেল বিক্রি করতে প্রস্তুত। জ্বালানি রপ্তানিতে ভারতকে ভাগীদার করতে অত্যন্ত আগ্রহী হোয়াইট হাউস। আগামী ২৪ থেকে ২৬ মে মার্কিন বিদেশ সচিবের এই প্রস্তাবিত ভারত সফরকে কেন্দ্র করে আন্তর্জাতিক কূটনীতিতে এক নতুন সমীকরণ তৈরি হয়েছে।
সূত্রের খবর, ভেনিজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অপসারিত হওয়ার পর সে দেশের তেলের খনিগুলি এখন আমেরিকার নিয়ন্ত্রণে। ফলে মার্কিন শোধনাগারগুলি ভেনিজুয়েলা থেকে আসা অশোধিত তেলে উপচে পড়ছে। এই তেল ভারতকে সরবরাহ করতেই ওয়াশিংটন সমস্ত আলোচনা সেরে রেখেছে। মার্কিন বিদেশ সচিব আরও ঘোষণা করেছেন, ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজও তেল বিক্রির বিষয়ে কথা বলতে আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন। ২৪ মে থেকে শুরু হতে চলা এই সফরে মার্কো রুবিও ভারতের নতুন বিজেপি জমানার শীর্ষ নেতৃত্বের সঙ্গে জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বৈঠকে বসবেন। দিল্লি ছাড়াও আগ্রা, জয়পুর ও দীর্ঘ ১৪ বছর পর কোনো মার্কিন বিদেশ সচিব হিসেবে তিনি কলকাতায় পা রাখতে চলেছেন।
এ প্রসঙ্গে ওয়াশিংটনে এক বিবৃতিতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও জানান, ‘আমেরিকা বর্তমানে ঐতিহাসিক স্তরে তেল উৎপাদন ও রপ্তানি করছে। ভারতের সঙ্গে কাজ করার আমাদের সামনে অনেক বড় সুযোগ রয়েছে। তারা আমাদের এক অত্যন্ত ভালো বন্ধু ও চমৎকার অংশীদার। আমরা ভারতকে আমাদের জ্বালানি পোর্টফোলিওর এক বৃহত্তর অংশ করতে চাই। এই সফরে জ্বালানি নিরাপত্তার পাশাপাশি কোয়াড (Quad) ভুক্ত দেশগুলির বৈঠক নিয়েও ভারতের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হবে বলে আমরা আশাবাদী'।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের