নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘদিন ধরেই ছিলেন পুলিশের খোঁজে। শেষ পর্যন্ত ওড়িশার পুরী থেকে গ্রেফতার হলেন কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজি, কাটমানি, দুর্নীতি এবং হুমকি দেওয়ার মতো একাধিক গুরুতর অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ। আর এই গ্রেফতারিকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে।
বুধবার ওড়িশার পুরীতে অভিযান চালিয়ে সুশান্ত ঘোষকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। দীর্ঘদিন ধরেই তার খোঁজ চালাচ্ছিল তদন্তকারী দল। এর আগে ওড়িশা সীমান্ত থেকে তার গাড়ির চালককেও গ্রেফতার করা হয়েছিল। এরপরই পুলিশের নজর ছিল মূল অভিযুক্তের দিকে। অবশেষে তাকে গ্রেফতার করল পুলিশ।
সুশান্ত ঘোষের বিরুদ্ধে তোলাবাজি, কাটমানি, দুর্নীতি এবং ভয় দেখিয়ে অর্থ আদায়ের একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগ, বাজারে দোকান বরাদ্দ ও নির্মাণের নামে হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা আদায় করা হয়েছিল। এই ঘটনায় একাধিক ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে সুশান্ত ঘোষের পাশাপাশি তার কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীর নামও উঠে আসে।
তদন্তকারীদের দাবি, অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রমাণ সংগ্রহের পরই তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। আদালতে পেশ করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের