নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ক্ষমতা বদলের পর এবার বদলের ছোঁয়া শহরের রাস্তাঘাটেও! ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যে কার্যকর হল পথ নোংরা করলে জরিমানার নিয়ম। রাস্তায় থুতু ফেলা, প্রকাশ্যে মলমূত্র ত্যাগ, বেআইনি পার্কিং কিংবা নির্মাণসামগ্রী ফেলে রাস্তা অপরিষ্কার করলে এবার গুনতে হবে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত জরিমানা। পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পালের ঘোষণা, এতদিন যা চলেছে, এবার আর তা চলবে না। লক্ষ্য একটাই পরিচ্ছন্ন, সুস্থ এবং দূষণমুক্ত শহর।
পরিচ্ছন্ন বাংলা গড়ার লক্ষ্যে এবার কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্ব নেওয়ার পর থেকেই শহরের পরিচ্ছন্নতা নিয়ে একাধিকবার সরব হয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এবার শুধু সচেতনতার প্রচার নয়, নিয়ম ভাঙলে সরাসরি জরিমানার ব্যবস্থাও চালু হল। মঙ্গলবার, ১ সেপ্টেম্বর থেকেই কার্যকর হয়েছে এই নিয়ম। মন্ত্রীর ঘোষণা অনুযায়ী, রাস্তায় থুতু ফেলা কিংবা প্রকাশ্যে মলমূত্র ত্যাগ করলে দিতে হবে ১০০ থেকে ২০০ টাকা জরিমানা। শুধু তাই নয়, রাস্তার ধারে বেআইনিভাবে গাড়ি পার্কিং করলেও একইভাবে জরিমানার মুখে পড়তে হবে।
বাড়ি বা অন্য কোনও নির্মাণকাজের সময় রাস্তার উপর কিংবা রাস্তার ধারে বালি, সিমেন্ট, স্টোনচিপসের মতো নির্মাণসামগ্রী ফেলে রাখলেও এবার ছাড় মিলবে না। রাস্তা আটকে রাখা বা অপরিষ্কার করার মতো কাজকেও নিয়মভঙ্গ হিসেবে দেখা হবে। একইসঙ্গে ১২০ মাইক্রনের কম পুরু প্লাস্টিকের ব্যাগ ব্যবহারের ক্ষেত্রেও জরিমানার বিধান রাখা হয়েছে। তবে এই জরিমানা নগদে নেওয়া হবে না। ডিজিটাল পদ্ধতিতেই জরিমানা আদায়ের ব্যবস্থা করা হচ্ছে। মন্ত্রীর বক্তব্য, সাধারণ মানুষের উপর আর্থিক বোঝা চাপিয়ে সরকারের রাজস্ব বাড়ানো এই উদ্যোগের উদ্দেশ্য নয়। বরং জরিমানার ভয় দেখিয়ে মানুষকে নিজের পরিবেশ সম্পর্কে আরও সচেতন করাই মূল লক্ষ্য।
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের