6a968cd3a7779_pti08132026000221b_1787639620
সেপ্টেম্বর ০১, ২০২৬ দুপুর ০১:৫৯ IST

ক্যামাক স্ট্রিট কাণ্ডে অবশেষে থানায় হাজিরা অভিষেকের , বৃষ্টি মাথায় বাইরে হাজির কর্মী - সমর্থকেরা

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড-কাণ্ডে অবশেষে থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশের নোটিশ মেনে  দুপুরে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন তৃণমূল সাংসদ। নির্ধারিত সময়ের কিছু পরেই নিজের গাড়িতে একা থানায় পৌঁছান তিনি। আর তাকে ঘিরে বাইরে তখন তুমুল উত্তেজনা। ঝেঁপে বৃষ্টি নামলেও থানার সামনে ভিড় জমালেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।

মঙ্গলবার দুপুর ১২টা ১৭ মিনিট নাগাদ নিজের গাড়িতে শেক্সপিয়র সরণি থানায় পৌঁছান অভিষেক বন্দ্যোপাধ্যায়। থানায় পৌঁছাতেই তাকে ঘিরে ধরেন কর্মী-সমর্থকরা। বৃষ্টিকে উপেক্ষা করেই চলতে থাকে স্লোগান। ওঠে ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’ ধ্বনি, সঙ্গে ‘জয় বাংলা’ স্লোগানও। সমর্থকদের দাবি, থানায় অভিষেককে যতক্ষণ জিজ্ঞাসাবাদ করা হবে, ততক্ষণ তারা বাইরে অপেক্ষা করবেন। ফলে থানার বাইরে তৈরি হয় রাজনৈতিক জমায়েতের আবহ।

এই ঘটনার সূত্রপাত গত ২৭ আগস্ট। সেদিন বিকেলে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসে পৌঁছান কলকাতা পুরসভার কর্মী এবং পুলিশ আধিকারিকরা। সঙ্গে ছিল গ্যাস কাটার। পুরসভার দাবি ছিল, অফিসের গায়ে থাকা বিলবোর্ডটি বেআইনি, তাই সেটি খুলে ফেলতে হবে। বিষয়টি জানতে পেরে অফিস থেকে বেরিয়ে আসেন অভিষেক। তিনি পুরকর্মীদের কাছে বিলবোর্ড খোলার নির্দেশের কপি দেখতে চান। অভিষেকের দাবি, সেই নির্দেশের কপি তাকে দেখাতে পারেননি পুরকর্মীরা। আর এই নিয়েই দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের অভিযোগ, সরকারি কাজে বাধা দেওয়া হয় এবং পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। এমনকি, শ্লীলতাহানির অভিযোগও ওঠে। ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক ধারায় FIR দায়ের করে কলকাতা পুলিশ। এরপর নোটিশ পাঠিয়ে তৃণমূল সাংসদকে মঙ্গলবার শেক্সপিয়র সরণি থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন

১ লা সেপ্টেম্বর থেকে কড়া নির্দেশ , ভুল করলেই জরিমানা ! বদলে গেল নাগরিক পরিষেবার একাধিক নিয়ম
সেপ্টেম্বর ০১, ২০২৬

নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা

বৃষ্টির বিরাম নেই বাংলায় ! ভিজবে কলকাতা সহ একাধিক জেলা
সেপ্টেম্বর ০১, ২০২৬

জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া

বিতর্ক পিছু ছাড়ছে না অভিষেকের! ক্যামাক স্ট্রিট কাণ্ডের তদন্তে লালবাজারের সায়েন্টিফিক উইং
আগস্ট ৩১, ২০২৬

ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ

ভুটানে বৃষ্টি নামতেই এবার হড়পা বানের আশঙ্কা বাংলায়! নেপালের আতঙ্ক ছড়াল আলিপুরদুয়ারের ৩ গ্রামে
আগস্ট ৩১, ২০২৬

বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ

মহিলারা ঘরেই থাকুন, বাইরে এলেই ধ্বংস! মুফতির মন্তব্যে কেরালায় তুমুল বিতর্ক
আগস্ট ৩১, ২০২৬

সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়

রাজ্য জয়েন্টে কাউন্সেলিং নিয়ে বড় সিদ্ধান্ত, ভর্তি পড়ুয়ারাও পাবেন নতুন সুযোগ
আগস্ট ৩১, ২০২৬

আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে

আগস্ট শেষ, ফয়সালা নেই , প্রতীকের লড়াইয়ে ফের কমিশনকে চিঠি মমতার
আগস্ট ৩১, ২০২৬

বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা

মুখে মদের গন্ধ, যন্ত্রে কম হিসাব ! পুজোর আগেই ব্রেথ অ্যানালাইজার নিয়ে বড় সিদ্ধান্ত লালবাজারের
আগস্ট ৩১, ২০২৬

মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের

ক্যামাক স্ট্রিট কাণ্ডে নতুন টানাপোড়েন , পাল্টা FIR কপি চাইল অভিষেক
আগস্ট ৩১, ২০২৬

মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের

চাকরিহারা যোগ্য শিক্ষকদের বড় স্বস্তি সুপ্রিম কোর্টে , ২০২৭ পর্যন্ত বহাল চাকরি
আগস্ট ৩১, ২০২৬

৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে

সল্টলেকের দূর্গাপুজোয় এবার নতুন উদ্যোগ ! দৃষ্টিহীনদের জীবনে ফিরবে আলোর উৎসব
আগস্ট ৩১, ২০২৬

পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ

সপ্তাহের শুরুতেই নিম্নচাপের চোখরাঙানি ! ভিজবে কলকাতা সহ একাধিক জেলা
আগস্ট ৩১, ২০২৬

দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া

ক্যামাক স্ট্রিট কাণ্ডে পুলিশের তলব, থানায় হাজিরা এড়ালেন ডেরেক
আগস্ট ৩১, ২০২৬

হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন

একই দোকানে ফের আগুন , শিয়ালদহ স্টেশনের ঘটনায় প্রশ্নের মুখে রেলের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা
আগস্ট ৩১, ২০২৬

দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর

মেয়ের বিয়ের কথা গোপন , কন্যারত্নের টাকা চাইতেই বিপত্তি ! গ্রেফতার বাবা-সহ ৩
আগস্ট ৩১, ২০২৬

স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের