নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বন্ধুর বিয়েতে সাধারণত উপহার হিসেবে দেওয়া হয় নানা ধরনের জিনিস। কিন্তু এক যুবক বন্ধুর বিয়েতে এমন উপহার দিলেন, যা দেখে প্রথমে অবাক নবদম্পতি। নিজের বুকেই ট্যাটু করিয়ে নিয়েছেন সদ্যবিবাহিত বন্ধুর সঙ্গে তাঁর স্ত্রীর ছবি। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা আলোচনা।
সোশ্যাল মিডিয়ায় একটি ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিয়ের পোশাকে বসে রয়েছেন এক নবদম্পতি। তাঁদের হাতে একটি ছবি তুলে দেন ওই যুবক। ছবিটি খুলে দেখার পর পিছনে তাকাতেই চমকে যান তাঁরা। শার্ট খুলে দাঁড়িয়ে থাকা বন্ধুর বুকজুড়ে তখন দেখা যায় নবদম্পতির ছবি। এমন কাণ্ড দেখে কিছুক্ষণ কোনও কথা বলতে পারেননি বর-কনে। পরে আবেগে বন্ধুকে জড়িয়ে ধরেন বর, হাসিতে ভরে ওঠে নববধূর মুখ।
ঘটনাটি সামনে আসতেই নেটপাড়ায় শুরু হয়েছে নানা মন্তব্য। অনেকেই বন্ধুত্বের এমন নিদর্শন দেখে প্রশংসা করেছেন। আবার কয়েকজনের প্রশ্ন, বন্ধুর স্ত্রীর ছবি বুকের ট্যাটুতে রাখার পিছনে কি শুধুই বন্ধুত্ব রয়েছে? কেউ কেউ বিষয়টিকে নিছক আবেগ বলে মনে করছে। আবার অনেকে এর মধ্যে অন্য কোনও কারণ খুঁজছেন। বিচ্ছেদ হলে এই ট্যাটুর কী হবে, সেই প্রশ্নও তুলেছেন নেটিজেনদের একাংশ।
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের