6a9699675c63a_Screenshot_2026-09-01-14-52-29-975_com.facebook.katana-edit
সেপ্টেম্বর ০১, ২০২৬ দুপুর ০২:৫৩ IST

পুজোর আগে সাংবাদিকদের জন্য বড় উপহার , বোনাসে ৩ হাজার টাকা ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি , কলকাতা -  সাংবাদিকদের জন্য পুজোর আগে বড় উপহার রাজ্য সরকারের। নবান্ন থেকে একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। অবসরপ্রাপ্ত সাংবাদিকদের মাসিক পেনশন বাড়িয়ে ৫ হাজার টাকা করার কথা জানালেন তিনি। শুধু অ্যাক্রিডিটেশন কার্ডধারী নন, নির্দিষ্ট শর্তে রাজ্যের অন্যান্য অবসরপ্রাপ্ত সাংবাদিকরাও এই সুবিধার আওতায় আসবেন। কর্মরত সাংবাদিকদের জন্যও থাকছে পুজোর বোনাস। পাশাপাশি রাজ্যের সমস্ত সাংবাদিককে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার আওতায় আনার কথাও জানালেন তিনি।

এতদিন রাজ্যে অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক পেনশন চালু থাকলেও তা মূলত অ্যাক্রিডিটেশন কার্ডধারীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ফলে সংবাদমাধ্যমে দীর্ঘদিন কাজ করেও অ্যাক্রিডিটেশন না থাকায় অনেক সাংবাদিক সরকারি পেনশনের সুবিধা থেকে বঞ্চিত হতেন। বিশেষ করে ডেস্কে কর্মরত সাংবাদিকদের ক্ষেত্রে এই সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা ছিল। এবার সেই ব্যবস্থায় বদলের ইঙ্গিত দিল রাজ্য সরকার। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানালেন, অবসরপ্রাপ্ত সাংবাদিকদের মাসিক পেনশন বাড়িয়ে ৫ হাজার টাকা করা হবে। একইসঙ্গে অ্যাক্রিডিটেশন কার্ড না থাকলেও যোগ্য অবসরপ্রাপ্ত সাংবাদিকদের এই সুবিধার আওতায় আনার কথা ঘোষণা করা হয়েছে।

পুজোর আগে কর্মরত সাংবাদিকদের জন্যও থাকছে আর্থিক সুবিধা। এতদিন অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের বোনাস দেওয়া হলেও এবার সেই পরিধি বাড়ানোর ঘোষণা করা হয়েছে। পুজোর বোনাসের পরিমাণ বাড়িয়ে ৩ হাজার টাকা করা হচ্ছে। শুধু তাই নয়, এই ক্ষেত্রেও অ্যাক্রিডিটেশন কার্ডের বাধ্যবাধকতা তুলে দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের যে সাংবাদিকরা আবেদন করবেন, তারা এই সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা রাজ্যের সমস্ত সাংবাদিককে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার আওতায় আনা হবে।

তবে সাংবাদিকদের জন্য সুবিধা ঘোষণার পাশাপাশি সংবাদমাধ্যমের দায়িত্ব নিয়েও এদিন স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, সরকারের বা দলের সমালোচনা অবশ্যই করা যাবে। গঠনমূলক আলোচনা এবং প্রশ্ন তোলার অধিকারও থাকবে। কিন্তু দেশপ্রেম ও সামাজিক সম্প্রীতির প্রশ্নে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে সংবাদমাধ্যমকে। মুখ্যমন্ত্রীর বার্তা, সমালোচনা হোক তার, সরকারের হোক কিংবা দলের কিন্তু এমন কোনও ভাষা বা বক্তব্য যেন প্রকাশ না পায়, যাতে দেশের অস্থিরতা বাড়ে কিংবা কোনও ধর্মীয় সম্প্রদায়ের মানুষের বিশ্বাসে আঘাত লাগে।

আরও পড়ুন

জন্মাষ্টমীর ছুটিতে মেট্রোয় বড় বদল ! তিন লাইনে কমছে ট্রেনের সংখ্যা
সেপ্টেম্বর ০১, ২০২৬

প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত

বিয়ের উপহার দিতে বুকেই বন্ধুর স্ত্রীর ছবি ! কাণ্ড দেখে হতবাক নবদম্পতি
সেপ্টেম্বর ০১, ২০২৬

আবেগ না কি অন্য কোনও কারণ

ক্যামাক স্ট্রিট কাণ্ডে অবশেষে থানায় হাজিরা অভিষেকের , বৃষ্টি মাথায় বাইরে হাজির কর্মী - সমর্থকেরা
সেপ্টেম্বর ০১, ২০২৬

এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

১ লা সেপ্টেম্বর থেকে কড়া নির্দেশ , ভুল করলেই জরিমানা ! বদলে গেল নাগরিক পরিষেবার একাধিক নিয়ম
সেপ্টেম্বর ০১, ২০২৬

নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা

বৃষ্টির বিরাম নেই বাংলায় ! ভিজবে কলকাতা সহ একাধিক জেলা
সেপ্টেম্বর ০১, ২০২৬

জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া

বিতর্ক পিছু ছাড়ছে না অভিষেকের! ক্যামাক স্ট্রিট কাণ্ডের তদন্তে লালবাজারের সায়েন্টিফিক উইং
আগস্ট ৩১, ২০২৬

ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ

ভুটানে বৃষ্টি নামতেই এবার হড়পা বানের আশঙ্কা বাংলায়! নেপালের আতঙ্ক ছড়াল আলিপুরদুয়ারের ৩ গ্রামে
আগস্ট ৩১, ২০২৬

বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ

মহিলারা ঘরেই থাকুন, বাইরে এলেই ধ্বংস! মুফতির মন্তব্যে কেরালায় তুমুল বিতর্ক
আগস্ট ৩১, ২০২৬

সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়

রাজ্য জয়েন্টে কাউন্সেলিং নিয়ে বড় সিদ্ধান্ত, ভর্তি পড়ুয়ারাও পাবেন নতুন সুযোগ
আগস্ট ৩১, ২০২৬

আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে

আগস্ট শেষ, ফয়সালা নেই , প্রতীকের লড়াইয়ে ফের কমিশনকে চিঠি মমতার
আগস্ট ৩১, ২০২৬

বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা

মুখে মদের গন্ধ, যন্ত্রে কম হিসাব ! পুজোর আগেই ব্রেথ অ্যানালাইজার নিয়ে বড় সিদ্ধান্ত লালবাজারের
আগস্ট ৩১, ২০২৬

মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের

ক্যামাক স্ট্রিট কাণ্ডে নতুন টানাপোড়েন , পাল্টা FIR কপি চাইল অভিষেক
আগস্ট ৩১, ২০২৬

মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের

চাকরিহারা যোগ্য শিক্ষকদের বড় স্বস্তি সুপ্রিম কোর্টে , ২০২৭ পর্যন্ত বহাল চাকরি
আগস্ট ৩১, ২০২৬

৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে

সল্টলেকের দূর্গাপুজোয় এবার নতুন উদ্যোগ ! দৃষ্টিহীনদের জীবনে ফিরবে আলোর উৎসব
আগস্ট ৩১, ২০২৬

পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ

সপ্তাহের শুরুতেই নিম্নচাপের চোখরাঙানি ! ভিজবে কলকাতা সহ একাধিক জেলা
আগস্ট ৩১, ২০২৬

দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের