নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - ন্যাশনাল যোগাসন চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছিলেন টিনা খাতুন। শরীরচর্চা এখন ভীষণই গুরুত্বপুর্ণ একটি বিষয়। সেই জায়গায় দাঁড়িয়ে যোগাসন ভুলেই যেতে বসেছেন অনেকে। এমতাবস্থায় ভারতের হয়ে যোগাসনে স্বর্ণপদক জিতে পরিবার সহ গোটা জেলার নাম উজ্জ্বল করেছেন টিনা। রবিবার বিষ্ণুপুর ও কোতলপুর পুলিশের তরফে তাকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।

কোতলপুরের বাসিন্দা টিনা খাতুন। বিষ্ণুপুরের ইএসডিপিও মৈনাক ব্যানার্জী ও কোতলপুর থানার ওসি টিনাকে বিশেষভাবে সংবর্ধিত করেছেন। টিনার বাড়িতে তার হাতে বিশেষ পুরস্কার তুলে দিয়েছেন। তার সঙ্গে কথা বলেছেন। শুধু তাই নয় ভবিষ্যতের জন্য টিনার শুভকামনাও করেছেন।

পুলিশের থেকে সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত তিনি। টিনা বলেন , ন্যাশানাল যোগাসন চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ের পাশাপাশি বিশ্ব চ্যামাপিয়ানশিপে ট্রায়ালের জন্যও মনোনীত হয়েছি। এখনকার সমাজ মোবাইলে আসক্ত। তবে সকলেই ভুলে গেছেন শরীর চর্চার গুরুত্ব। তাই আমি বলব শরীর ঠিক রাখতে মোবাইলে আসক্তি ছেড়ে সকলকেই এই যোগাসনে অংশ নিন। একটা সময় পরে সকলেই এর গুরুত্ব বুঝতে পারবেন।"

বিষ্ণুপুরের এসডিপিও মৈনাক ব্যানার্জী বলেন , "সারা দেশের প্রতিযোগীদের পিছনে ফেলে সোনালী সাফল্য পেয়েছে টিনা। তার এই কৃতিত্বের সঙ্গে সঙ্গে কোতুলপূরের মুখ উজ্জ্বল হয়েছে। সেকারণেই উৎসাহ দানের জন্য পুলিশের তরফে সংবর্ধনা দেওয়া হল। যোগাসন সত্যিই ভীষণ গুরুত্বপুর্ণ। তাই আমিও বলব নিয়মিত যোগাসন করুন।"
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের