6a8bfdf1a55f9_Gallery_1787559345868
আগস্ট ২৪, ২০২৬ দুপুর ০১:৪৮ IST

বারুইপুরের বিজেপি কর্মীকে খুন! তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে চক্রান্তের অভিযোগ দলেরই নেতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - রাতের অন্ধকারে পরিকল্পনা করে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ উঠল তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এছাড়াও নাম জড়াল বিজেপিরই নেতার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বারুইপুরের। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টিকে ঘিরে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তর ট্যাঙ্গারবেড়িয়া এলাকায়। নিহতের নাম বাপি প্রামাণিক। দীর্ঘদিন ধরেই সক্রিয় বিজেপি কর্মী ছিলেন তিনি। স্থানীয়দের দাবি, তৃণমূলের অত্যাচারে প্রায় ১০ বছর ঘরছাড়া ছিলেন বাপি। বিজেপি ক্ষমতায় আসার পর এলাকায় ফিরে আসেন। সম্প্রতি একটি দোকানও খুলেছিলেন।

পরিবারের অভিযোগ, গত রবিবার রাতে ফোন করে বাড়ি থেকে ডেকে নেওয়া হয় বাপিকে। এরপর মাঝরাস্তায় তাঁকে বেধড়ক মারধর করা হয়। ধারালো অস্ত্র দিয়েও হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, বিজেপি নেতা সুজন মণ্ডলের পরিকল্পনাতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার।

ঘটনার পর বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও পুলিশের প্রাথমিক বক্তব্য, একটি পুজো কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি শুরু হয়েছিল। পরে সেই বিবাদ থেকেই মারামারি হয়। সংঘর্ষে গুরুতর আহত হন বাপি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানায় পুলিশ। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও। বিজেপির অভিযোগ, পরিকল্পনা করেই তাঁদের কর্মীকে নিশানা করা হয়েছে। অন্যদিকে, পুলিশ গোটা ঘটনার পিছনে রাজনৈতিক কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যের কারণ জানার চেষ্টা চলছে।

স্থানীয় বিজেপি কর্মী বাদল মণ্ডল বলেন, 'আমরা ১০-১৫ জন দাঁড়িয়েছিলাম। খাওয়াদাওয়া করছিলাম। তৃণমূলের লোকজন ঘুরছিল। আমাদের হুমকি দেয়। পরে আমি আর নারায়ণদা বাইকে করে যাওয়ার সময় রড, লাঠি, বন্দুক নিয়ে কয়েকজন তেড়ে আসে। কোনওরকমে সেখান থেকে চলে যাই। এরপর দলের নেতাদের ফোন করে বিষয়টি জানাই। পরে বাপিদাকেও ফোন করি। কিছুক্ষণের মধ্যে জানতে পারি, কয়েকজন আমাদের বাড়িতে গিয়েছে। সেখানেই বাপিদাকে খুব মারধর করে ফেলে দেওয়া হয়েছে'।

বিজেপি রাজ্য কমিটির সদস্য উত্তম কর বলেন, 'আমরা হিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমাদের দুর্বল ভেবে বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। নাহলে ৪ তারিখের পর আমরাও অনেক কিছু করতে পারতাম। কিছু কিছু সিপিএম কর্মীও এতে জড়িত থাকতে পারেন। আমরা পুলিশের উপর আস্থা রাখছি। উপযুক্ত বিচার হবে বলে আশা করছি'।

নিহতের ছোট মেয়ে বলেন, 'রাত ১১টা নাগাদ বাবার কাছে ফোন এসেছিল। কোন একজনকে মারছে তাই যাওয়ার কথা বলে তাঁকে ডেকেছিল। মা-ও বাবার সঙ্গে গিয়েছিল। সেখানে গিয়ে কোনওভাবে মাকে অন্য জায়গায় পাঠিয়ে বাবাকে মেরেছে। বাবা সন্ধ্যা ৭টা পর্যন্ত মিটিংয়ে ছিলেন। আগেও দু-তিন বার বাবাকে মারার চেষ্টা হয়েছিল। তবে তখন কিছু করতে পারেনি'।

আরও পড়ুন

মৃত মালিকের সই নকল করে কাজ! মেডিক্যাল কলেজে একাধিক বেনিয়মে কড়া পদক্ষেপ স্বাস্থ্যমন্ত্রীর
আগস্ট ২৪, ২০২৬

বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের

‘জঙ্গিদের জন্য সেফ প্যাসেজ তৈরি হয়েছিল বাংলায়!’ রাজ্যজুড়ে বড়সড় অশান্তির আশঙ্কা, বিস্ফোরক অর্জুন সিং
আগস্ট ২৪, ২০২৬

পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
 

শ্বাস নিতেই কষ্ট ! হাড়োয়ায় বরফ কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ২৫ এর বেশি
আগস্ট ২৪, ২০২৬

কারখানা বন্ধের দাবিতে এলাকায় বিক্ষোভ স্থানীয়দের

 

“মতুয়ারাই বিজেপিকে ক্ষমতায় এনেছে!” বারাসতের সম্মেলনে বিস্ফোরক দাবি শান্তনা ঠাকুরের
আগস্ট ২৪, ২০২৬

বারাসতের মতুয়া সম্মেলনে নাগরিকত্বের আবেদন নিয়ে বার্তা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর

 

রাতের অন্ধকারে তালা ভেঙে গৃহশিক্ষিকার বাড়িতে হানা! উধাও ৫ লক্ষ টাকার সোনা-রূপোর গয়না
আগস্ট ২৪, ২০২৬

৩১ শে অগস্টের আগেই বড় স্বস্তি ! দেড়শো আয়া দিদির পাশে মুখ্যমন্ত্রী, কর্মস্থলে বহাল রাখার উদ্যোগে বসিরহাটে ফিরল আশার আলো
আগস্ট ২৪, ২০২৬

কাজ হারানোর আশঙ্কা কাটিয়ে মিলল পাশে থাকার আশ্বাস

শিলিগুড়িতে মহাদেবের কলস যাত্রা! কৈলাস-মানস সরোবরের জল নিয়ে ৩০০ বছরের প্রাচীন চাঁদ মুনি মন্দিরে ভক্তদের ঢল
আগস্ট ২৪, ২০২৬

জোয়ারের ঢেউয়ে মুহূর্তেই উধাও ২ পর্যটক! মন্দারমণির সমুদ্রে তলিয়ে গেলেন দু’জন, দীর্ঘ তল্লাশির পর উদ্ধার দেহ
আগস্ট ২৪, ২০২৬

জোয়ারের ঢেউয়ে তলিয়ে দুই পর্যটক, উদ্ধার দেহ; মন্দারমণিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

১৫ বছরেও কাটল না দুর্ভোগ! সাপুঁইপাড়ায় পঞ্চায়েত সদস্যা ও স্বামীকে ঘিরে বিক্ষোভ, ১০ লক্ষ টাকা বরাদ্দ নিয়ে প্রশ্ন
আগস্ট ২৩, ২০২৬

১৫ বছরেও মেলেনি সমাধান, জল-রাস্তা-পথবাতি নিয়ে ক্ষোভ; ১০ লক্ষ টাকার হিসাব চাইলেন স্থানীয়রা

হোটেলে আগুন ঠেকাতে প্রশাসনের হানা! শ্রীরামপুরে ফায়ার সেফটি পরীক্ষায় ধরা পড়ল একাধিক গাফিলতি
আগস্ট ২৩, ২০২৬

হোটেলের ফায়ার সেফটি সিস্টেম, জলের চাপ ও জরুরি সিঁড়ি খতিয়ে দেখল প্রশাসন, কর্মীদের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণের নির্দেশ

জেল থেকে বেরিয়ে তিন মাসেই ফের মাদক মামলায়! ২৮৫ গ্রাম ব্রাউন সুগারসহ অটোচালক গ্রেফতার
আগস্ট ২৩, ২০২৬

জেল থেকে মুক্তির তিন মাসেই ফের মাদক কাণ্ড, ২৮৫ গ্রাম ব্রাউন সুগারসহ অটোচালক গ্রেফতার

বসিরহাটে বাড়ির বাথরুমে বৃদ্ধের পচাগলা ঝুলন্ত দেহ , ছেলের নীরবতায় বাড়ছে রহস্য
আগস্ট ২৩, ২০২৬

কাছারিপাড়ায় কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন ৭০ বছরের সত্যজিৎ ঘোষ , দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর প্রতিবেশীদের
 

বিজেপি করার ‘অপরাধে’ বন্ধ লক্ষ্মীর ভান্ডার! এবার অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পেয়ে বাকচায় ৭ হাজার মহিলার সুবিশাল পদযাত্রা
আগস্ট ২৩, ২০২৬

বাকচায় সুবিশাল মিছিল , অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়ায় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন মহিলারা

 

ধূপগুড়িতে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ! থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর
আগস্ট ২৩, ২০২৬

স্ত্রীকে খুনের পর কীটনাশক খাওয়ার দাবি , হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্ত

বাসুদেবপুরে রেললাইনের ধারে নিথর দেহ! কে এই অজ্ঞাত ব্যক্তি, রহস্য ঘিরে চাঞ্চল্য
আগস্ট ২৩, ২০২৬

রেললাইনের ধারে অজ্ঞাত ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে রহস্য, দুর্ঘটনা নাকি খুন, খতিয়ে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের