নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভবানীপুর কেন্দ্রের নির্বাচনী লড়াই ক্রমেই তীব্র হচ্ছে। বৃহস্পতিবার মমতার পাড়া থেকে প্রচার চালিয়ে তাকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, এদিন প্রকাশ্যে হুমকি দিতেও দেখা যাক শুভেন্দু অধিকারীকে।
আসন্ন নির্বাচনে হাইভোল্টেজ কেন্দ্র হচ্ছে ভবানীপুর। এখান থেকে মুখোমুখি ভোটের ময়দানে নামতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। যত ভোটের দিন এগোচ্ছে ভবানীপুরে প্রচারে তত বেশি জোর দিচ্ছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার কলকাতার ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট-এর আশপাশে, যা মুখ্যমন্ত্রীর বাসভবন হিসেবে পরিচিত, সেখানেই দাঁড়িয়ে প্রচার করেন শুভেন্দু অধিকারী। তৃণমূল নেত্রীর নিজের এলাকাতেই তাকে বিপুল ভোটে হারানোর আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রচারে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ' আমি খুবই আশাবাদী৷ নন্দীগ্রামে হারিয়েছে এবার মমতাকে ভবানীপুরেও হারাবো। অনেক বেশি ভোটে হারবেন৷ মানুষের ভয় কেটে গিয়েছে, মানুষ মোদিজিকে সমর্থন করছেন আর স্থানীয় ভাবে আমার উপরে আস্থা রাখছেন৷' সম্প্রতি ভবানীপুরে ভোটারদের ভয় দেখানোর অভিযোগও উঠেছে একাধিকবার। এই বিষয়ে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ' এবারে ভোটারদের যে ভয় দেখাবে তার আঙুল বাঁকিয়ে দেওয়ার দায়িত্ব আমার।'
উল্লেখযোগ্যভাবে, এর আগে ভবানীপুরে তার প্রচার ও মনোনয়ন ঘিরে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে এদিনের কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। এছাড়াও তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে বহুচর্চিত আরজি কর ঘটনার প্রকৃত তদন্ত ও বিচার সম্ভব হবে। তার দাবি, সিট, সিআইডি এবং রাজ্য পুলিশের দক্ষ আধিকারিকদের মাধ্যমেই সত্য উদঘাটন করা যাবে।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের